,

বাইডেনের সঙ্গে বৈঠকে ‘নতুন যুগের’ সূচনা হয়েছে: এরদোগান

news-image

অনলাইন ডেস্ক : যুক্তরাষ্ট্র ও তুরস্কের মধ্যে উত্তেজনা বিরাজ করছে। তবে পরিস্থিতি পরিবর্তনে বিশ্বাসী তুর্কি প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোগান। এরদোগান বলেন, মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনের সাথে তার প্রথম বৈঠকে গঠনমূলক সম্পর্কের ক্ষেত্রে ‘নতুন যুগের’ দুয়ার খুলেছে।

জানা যায়, তুর্কি-মার্কিন সম্পর্ক একেবারে তলানিতে চলে যাওয়ায় গত সপ্তাহে ন্যাটো সম্মেলনের ফাঁকে রাষ্ট্র প্রধান হিসেবে এটি ছিল এ দুই নেতার প্রথম বৈঠক। তুরস্ক রাশিয়ার ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থা ক্রয় করায় ওয়াশিংটন আঙ্কারার ওপর নিষেধাজ্ঞা আরোপ করে এবং এরদোগানের শাসনামলে মানবাধিকার পরিস্থিতির চরম অবনতি ঘটার কঠোর সমালোচনা করে।

তবে কেবিনেট বৈঠকের পর এ তুর্কি নেতা বলেন, তিনি ও বাইডেন একটি গঠনমূলক আলোচনা করেছেন এবং দু’দেশের মধ্যে যোগাযোগ চালু রাখার বিভিন্ন উপায় ধরে রাখার ব্যাপারে সম্মত হয়েছেন।
তিনি বলেন, ‘আমরা বিশ্বাস করি যে আমরা একটি নতুন যুগের দুয়ার খুলে দিয়েছি। আর এটি হচ্ছে যুক্তরাষ্ট্রের সাথে ইতিবাচক ও গঠনমূলক সম্পর্কের ভিত্তি।’

তিনি বলেন, ‘বাইডেনের সাথে আমাদের আলোচনার ইতিবাচক ইঙ্গিতের ফলে এবং যুক্তরাষ্ট্রের সাথে আমাদের যোগাযোগ চ্যানেল জোরদার করে আমরা দেশের জন্য সম্ভাব্য সর্বোচ্চ সুবিধা অর্জনে বদ্ধপরিকর।

এ জাতীয় আরও খবর

ডেঙ্গু রোধে জনসচেতনতা বাড়ানোর আহ্বান ডা. রফিকুল ইসলামের

হাইতিতে জাতিসংঘ মিশনে যাচ্ছে সেনাবাহিনীর ৫০ সদস্যের দল

ক্যাম্পাসে গণতন্ত্র দমনের অভিযোগ বিএনপি-ছাত্রদলের বিরুদ্ধে: ডাকসু জিএস

মালয়েশিয়ায় কর্মী নিয়োগ শুরু, অনুমোদিত এজেন্সির মাধ্যমে যাওয়ার সুযোগ

ডেঙ্গুতে এক দিনে আরও ১০ জনের মৃত্যু

বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে কমিটি গঠন স্থগিত

যুব উন্নয়নের নিয়োগ পরীক্ষায় প্রশ্নফাঁস, গ্রেপ্তার ৫

ক্রিকেটারদের ৮ লাগেজ চুরি, আটক ৪

সাজেকে অবরোধ স্থগিত, পর্যটকদের জন্য খুলল সব কেন্দ্র

শিল্পে গ্যাস সংযোগের অগ্রাধিকার ঠিক করতে কমিটি গঠন

স্থানীয় সরকার প্রতিষ্ঠানে কেনাকাটা ও দরপত্র বন্ধের নির্দেশ

গাজীপুরে পুলিশ ফাঁড়িতে হামলা, আহত ২ সদস্য