,

আগামীকাল সীমিত পরিসরে খুলছে কক্সবাজারের হোটেল,

news-image

অনলাইন ডেস্ক : আগামীকাল বৃহস্পতিবার (২৪ জুন) থেকে সীমিত পরিসরে কক্সবাজারের হোটেল-মোটেল খুলে দেওয়া হচ্ছে। তবে পর্যটনকেন্দ্র সৈকত যথারীতি বন্ধ থাকবে।

গত সোমবার জেলা প্রশাসন থেকে এ সিদ্বান্ত জানানো হয়।

কক্সবাজারের অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) আমিন আল পারভেজ জানান, পর্যটন সংশ্লিষ্ট লোকজনের দাবির মুখে সীমিত পরিসরে হোটেল-মোটেল খুলে দেওয়ার সিদ্বান্ত নেওয়া হয়েছে। তবে পর্যটকদের জন্য নয়, শুধু সরকারি-বেসরকারি অত্যাবশ্যকীয় দাপ্তরিক কাজে যারা কক্সবাজার আসবেন তাদের জন্য এ সিদ্বান্ত নেওয়া হয়েছে। তবে কোনো পর্যটককে হোটেল কক্ষ ভাড়া দেওয়া যাবে না।

তিনি আরও বলেন, হোটেল-মোটেল সংশ্লিষ্ট লোকজনের জীবন-জীবিকা এবং দাপ্তরিক কাজে কক্সবাজার আসা মানুষের বিষয়টি বিবেচনা করে এ সিদ্বান্ত নেওয়া হয়েছে।

তিনি আরও জানান, জরুরি প্রয়োজন ছাড়া কাউকে হোটেল কক্ষ ভাড়া দেওয়া যাবে না, হোটেলের সর্বোচ্চ ৫০ শতাংশ কক্ষ ভাড়া দেওয়া যাবে, প্রতিটি হোটেলে স্বাস্থ্যবিধি মেনে হোটেল-মোটেল পরিচালনা করতে হবে। এছাড়াও আরও নানা শর্ত জুড়ে দিয়ে সীমিত পরিসরে হোটেল-মোটেল খোলা যাবে।

 

এ জাতীয় আরও খবর

হৃতিক-সাবাকে শুভেচ্ছা জানালেন সুজান

ইরানকে ‘উড়িয়ে দেওয়ার’ হুমকি ট্রাম্পের

স্পিকারের কাছে পদত্যাগপত্র জমা দিলেন এমপি মিষ্টি

সেন্ট মার্টিনে রাত্রিযাপনের সুযোগ বাড়ছে, আসছে নতুন গাইডলাইন

তীব্র তাপপ্রবাহে গলছে সুইজারল্যান্ডের হিমবাহ, প্রাকৃতিক দুর্যোগের শঙ্কা

শিক্ষা ও ক্রীড়ার উন্নয়নে নবীনগরে শিক্ষা প্রতিষ্ঠান প্রধানদের সঙ্গে এমপি আব্দুল মান্নানের মতবিনিময়

পে স্কেল বাস্তবায়নে নতুন নির্দেশনা

মৃত্যুদণ্ড কার্যকরে বিষাক্ত ইনজেকশন পুশ, তা সত্ত্বেও বেঁচে আছেন নারী

হুথিরা অরাজকতা বেছে নিয়েছে, নিরাপত্তায় ছাড় দেবে না সৌদি

মিরপুরে উচ্ছেদে ভাঙচুর-আগুন: ৪ মামলায় আসামি ১০০০

ন্যাটো-রাশিয়া উত্তেজনা, পরমাণু হামলার হুঁশিয়ারি মস্কোর

আফগানিস্তানে পাকিস্তানের বিমান হামলা, নারী-শিশুসহ নিহত ৯