,

যেভাবে তৈলাক্ত ত্বকের যত্ন নিবেন

news-image

লাইফ স্টাইল ডেস্ক : অনেকেই তৈলাক্ত ত্বক নিয়ে সমস্যায় থাকেন। কারণ এই ত্বকের যত্ন অনেক বেশি নিতে হয়। এ ধরনের ত্বকে অল্পতেই ধুলো-বালি আটকে যায় ফলে ব্যাকটেরিয়ার সংক্রমণ বেশি হয়ে থাকে। তৈলাক্ত ত্বকে ব্রণের সমস্যা তো লেগেই থাকে। নিয়মিত পরিষ্কার না রাখলে ব্রণসহ আরও নানা সমস্যা দেখা দিতে পারে। এ ধরনের ত্বকে সব রকম উপাদান ব্যবহার উপযোগী নয়। তাই যত্ন নেওয়ার ক্ষেত্রে থাকতে হবে সতর্ক।

তৈলাক্ত ত্বকের যত্নে একটি অন্যতম উপাদান হলো বেসন। এর সঙ্গে সামান্য টক দই ও হলুদের গুঁড়া মিশিয়ে একটি মিশ্রণ তৈরি করুন। এবার তা মুখে মেখে কিছুক্ষণ রেখে দিন। এতে ত্বকের তৈলাক্তভাব দূর হয়ে ত্বক হয়ে উঠবে উজ্জ্বল। শসার রসে রূপচর্চা

প্রতিদিন মুখ পরিষ্কার করুন শসার রস দিয়ে। এতে ত্বকের তৈলাক্তভাব দূর হবে। চাইলে শসার রসের সঙ্গে চালের গুঁড়া মিশিয়ে স্ক্রাব হিসেবে ব্যবহার করতে পারেন।

গোলাপজল ও মুলতানি মাটি

সামান্য গোলাপজল ও মুলতানি মাটি একসঙ্গে মিশিয়ে নিন। এবার সেই মিশ্রণ মুখে লাগিয়ে পনেরো মিনিট পরে ধুয়ে ফেলুন। ত্বকের তৈলাক্তভাব দূর করে এটি আরও মসৃণ করে তুলবে। মুলতানি মাটির সঙ্গে চন্দনের গুঁড়া মিশিয়েও ব্যবহার করতে পারেন। এতেও ত্বকের তৈলাক্ততা দূর হবে।

অ্যালোভেরা জেলের উপকারিতা

অ্যালোভেরা জেল নানাভাবে ত্বকের উপকার করে থাকে। তৈলাক্ত ত্বক পরিষ্কার করার জন্য অ্যালোভেরা জেল উপকারী। মুখ পরিষ্কারের জন্য ব্যবহার করতে পারেন এই জেল। লোমকূপ বড় হলে

তৈলাক্ত ত্বকে অনেক সময় লোমকূপ বড় হয়ে যাওয়ার সমস্যা দেখা দেয়। এমন সমস্যার সমাধানের জন্য ব্যবহার করতে পারেন ডিমের সাদা অংশ। সেজন্য প্রথমে ডিমের সাদা অংশ মুখে লাগিয়ে তার উপরে টিস্যু পেপার চেপে রেখে দিন মিনিট দশেক। শুকিয়ে গেলে তারপর পরিষ্কার করে নিন। এরপর একটি সুতির কাপড়ে বরফের টুকরা নিয়ে মুখে বুলিয়ে নিন। এতে লোমকূপ সহজেই বন্ধ হবে।

এ জাতীয় আরও খবর

কবিতা, কথাসাহিত্য ও জীবনের নানা বাঁকেকবি ও কথাসাহিত্যিক এ কে সরকার শাওনের সঙ্গে একান্ত সাক্ষাৎকার

নবীনগরে পূর্ব বিরোধের জেরে গুলি বিনিময়, আহত ১০ জন

কাগজে পরিবেশিত খাবারে বাড়ছে স্বাস্থ্যঝুঁকি

ধোবাউড়ায় তীব্র এলপিজি সংকট, দোকানে দোকানে ঘুরেও মিলছে না সিলিন্ডার

রইদ’-এর ঝুলিতে তিন পুরস্কার, সেরা অভিনেত্রী তুষি

স্বাস্থ্যব্যবস্থাসহ দেশের সব প্রতিষ্ঠানই বিপর্যস্ত: জামায়াত আমির

৭৫ মিনিটে তিন ভূমিকম্প, কেঁপে উঠল ঢাকাসহ বিভিন্ন এলাকা

৯ দিনের সফরে অস্ট্রেলিয়া-যুক্তরাষ্ট্র গেলেন সেনাপ্রধান

সেপ্টেম্বরে সড়ক দুর্ঘটনায় ৪২৩ মৃত্যু, সবচেয়ে বেশি মোটরসাইকেলে

মদিনার বিদ্যুৎকেন্দ্রে হুথিদের হামলার নিন্দা বাংলাদেশের

জাতিসংঘ অধিবেশনের পর নিউইয়র্কে থাকায় ইরানের দুই কূটনীতিক বহিষ্কার

বাংলাদেশি বংশোদ্ভূত সুলিভানের ইতিহাসগড়া গোল, যুক্তরাষ্ট্রের বড় জয়