,

করোনার কারণে পুরো বিশ্বে ক্ষতিপূরণ দিতে হবে চীনকে : ট্রাম্প

news-image

অনলাইন ডেস্ক : করোনা (কোভিড-১৯) ছড়ানোর কারণে চীনকে পুরো বিশ্বে ক্ষতিপূরণ দিতে হবে বলে দাবি তোলেছেন সাবেক মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। বৃহস্পতিবার ফক্স নিউজকে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি এই দাবি করেন। সেইসঙ্গে তিনি বলেন, করোনা ছড়ানোর জন্য চীন আমেরিকাকে ১০ ট্রিলিয়ন ডলার ক্ষতিপূরণ দিতে হবে।

ট্রাম্প শুরু থেকেই দাবি করে এসেছিলেন, উহানের ল্যাব থেকেই করোনা ছড়িয়েছে পুরো বিশ্বে। বৃহস্পতিবার ট্রাম্প বলেন, ‘আমি জানি না, সেটা দুর্ঘটনা (উহানের ল্যাব থেকে করোনা ছড়ানো) ছিল কি না। আশা করছি, দুর্ঘটনাই ছিল। কত দেশ এর জেরে বিধ্বস্ত হয়ে গেছে। আমেরিকাকে যেমন চীনের ক্ষতিপূরণ দেওয়া উচিত, তার থেকে অনেক বেশি পরিমাণ ক্ষতিপূরণ তাদের দেওয়া উচিত বিশ্বকে। যে দেশগুলো বিধ্বস্ত হয়ে গেছে, তারা আর কখনও ঘুরে দাঁড়াতে পারবে না। আমাদের দেশ বেশ ক্ষতিগ্রস্ত হয়েছে। তবে আমাদের দেশ থেকে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে বাকি আরও বহু দেশ।’

‘দেখুন ভারতে এখন কী পরিস্থিতিতে তৈরি হয়েছে। সবাই একটা সময়ে বলত, ভারত কত ভালো অবস্থায় রয়েছে। তবে এবার ভারতের অবস্থাও খারাপ। পাশাপাশি গোটা বিশ্বের অবস্থাও খারাপ।’
ট্রাম্প আরও বলেন, ‘আমার মনে হয়, এটা জানা খুবই জরুরি যে, এই ভাইরাসের উৎসস্থল কোথায়। আমার মনে হয়, আমি জানি। চীনের এ বিষয়ে সাহায্য করা উচিত। বর্তমানে এক আমেরিকা ছাড়া চীন এমন একটি দেশ যাদের অর্থনীতি দ্রুত ঘুরে দাঁড়াচ্ছে।’

 

এ জাতীয় আরও খবর

ডেঙ্গু রোধে জনসচেতনতা বাড়ানোর আহ্বান ডা. রফিকুল ইসলামের

হাইতিতে জাতিসংঘ মিশনে যাচ্ছে সেনাবাহিনীর ৫০ সদস্যের দল

ক্যাম্পাসে গণতন্ত্র দমনের অভিযোগ বিএনপি-ছাত্রদলের বিরুদ্ধে: ডাকসু জিএস

মালয়েশিয়ায় কর্মী নিয়োগ শুরু, অনুমোদিত এজেন্সির মাধ্যমে যাওয়ার সুযোগ

ডেঙ্গুতে এক দিনে আরও ১০ জনের মৃত্যু

বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে কমিটি গঠন স্থগিত

যুব উন্নয়নের নিয়োগ পরীক্ষায় প্রশ্নফাঁস, গ্রেপ্তার ৫

ক্রিকেটারদের ৮ লাগেজ চুরি, আটক ৪

সাজেকে অবরোধ স্থগিত, পর্যটকদের জন্য খুলল সব কেন্দ্র

শিল্পে গ্যাস সংযোগের অগ্রাধিকার ঠিক করতে কমিটি গঠন

স্থানীয় সরকার প্রতিষ্ঠানে কেনাকাটা ও দরপত্র বন্ধের নির্দেশ

গাজীপুরে পুলিশ ফাঁড়িতে হামলা, আহত ২ সদস্য