,

জরিমানা গুণতে হলো জুহি চাওলাকে

news-image

অনলাইন ডেস্ক : ৫জি টেলিকম নিয়ে আদালতে মামলা করেছিলেন অভিনেত্রী জুহি চাওলা। কিন্তু শুক্রবার জুহির সেই মামলা নাকচ করে দিল দিল্লি হাইকোর্ট। উপরন্তু অভিনেত্রীকে ২০ লাখ টাকা জরিমানার নির্দেশ দেওয়া হয়েছে।

৫জি টেলিকম প্রযুক্তির তেজস্ক্রিয় বিকিরণ ক্ষতি করতে পারে পরিবেশ এবং বাস্তুতন্ত্রের। তাই এই প্রযুক্তি আগামী দিনে বাস্তবায়িত হলে ক্ষতিগ্রস্ত হবে সমগ্র প্রাণীকূল। এই মর্মে দিল্লি হাইকোর্টে মামলা দায়ের করেন অভিনেত্রী। তার সঙ্গে ছিলেন আরও ২ স্বেচ্ছাসেবী, বীরেশ মালিক এবং টিনা বচনি।

দিল্লি হাইকোর্ট জানিয়েছে, অপ্রয়োজনীয় এবং অযৌক্তিক নানা ধরনের তথ্যের উপর ভিত্তি করে এই মামলা দায়ের করা হয়েছে। একই সঙ্গে বলা হয়েছে, মামলাটি যারা করেছেন, তাঁরা নিজেরাও বিষয়টি সম্পর্কে ভালভাবে অবগত নন।
গত ২ তারিখ ভার্চুয়াল শুনানির জন্য যে লিঙ্কটি জুহিকে দেওয়া হয়েছিল, সেটিও তিনি আগেভাগে নেটমাধ্যমে সকলের সঙ্গে ভাগ করে নিয়েছিলেন। আদালত মনে করছে, পরিবেশ রক্ষার্থে নয়, শুধুমাত্র জনপ্রিয়তা পাওয়ার আশাতেই এই মামলা দায়ের করেছিলেন অভিনেত্রী।

এ জাতীয় আরও খবর

ডেঙ্গু রোধে জনসচেতনতা বাড়ানোর আহ্বান ডা. রফিকুল ইসলামের

হাইতিতে জাতিসংঘ মিশনে যাচ্ছে সেনাবাহিনীর ৫০ সদস্যের দল

ক্যাম্পাসে গণতন্ত্র দমনের অভিযোগ বিএনপি-ছাত্রদলের বিরুদ্ধে: ডাকসু জিএস

মালয়েশিয়ায় কর্মী নিয়োগ শুরু, অনুমোদিত এজেন্সির মাধ্যমে যাওয়ার সুযোগ

ডেঙ্গুতে এক দিনে আরও ১০ জনের মৃত্যু

বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে কমিটি গঠন স্থগিত

যুব উন্নয়নের নিয়োগ পরীক্ষায় প্রশ্নফাঁস, গ্রেপ্তার ৫

ক্রিকেটারদের ৮ লাগেজ চুরি, আটক ৪

সাজেকে অবরোধ স্থগিত, পর্যটকদের জন্য খুলল সব কেন্দ্র

শিল্পে গ্যাস সংযোগের অগ্রাধিকার ঠিক করতে কমিটি গঠন

স্থানীয় সরকার প্রতিষ্ঠানে কেনাকাটা ও দরপত্র বন্ধের নির্দেশ

গাজীপুরে পুলিশ ফাঁড়িতে হামলা, আহত ২ সদস্য