মঙ্গলবার, ১৪ই জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ৩০শে আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ

কোপা আমেরিকার সূচি ঘোষণা, কবে মাঠে নামছে ব্রাজিল-আর্জেন্টিনা?

news-image

অনলাইন ডেস্ক : কোপা আমেরিকা-২০২১ ফুটবল টুর্নামেন্টের সূচি ঘোষণা করা হয়েছে। প্রথম ম্যাচেই পাঁচবারের বিশ্ব চ্যাম্পিয়ন ব্রাজিল খেলতে নামবে ভেনেজুয়েলার বিরুদ্ধে। বুধবার এক বিবৃতিতে কোপা আমেরিকার পূর্ণাঙ্গ সূচি প্রকাশ করেছে দক্ষিণ আমেরিকান ফুটবল কনফেডারেশন (কনমেবল)।

উদ্বোধনী ম্যাচ হবে গারিঞ্চা স্টেডিয়ামে। বাংলাদেশ সময় অনুসারে আগামী ১৪ জুন রাত তিনটায় পরস্পরকে মোকাবিলা করবে ব্রাজিল ও ভেনেজুয়েলা। ১১ জুলাই ফাইনাল হবে বিখ্যাত মারকানা স্টেডিয়ামে।

সূচি অনুযায়ী, লাতিন আমেরিকার অপর মহাশক্তিধর দেশ আর্জেন্টিনা খেলতে নামছে ১৫ জুন রাত ৩টায়। লিওনেল মেসিদের প্রথম ম্যাচে প্রতিপক্ষ চিলি।
গত সোমবার কোপা আমেরিকার আয়োজক হিসেবে ঘোষণা করা হয় ব্রাজিলের নাম। মূলত, আসরটি আয়োজন করার কথা ছিল কলম্বিয়া ও আর্জেন্টিনার। তবে কলম্বিয়ায় সরকারবিরোধী আন্দোলন চলায় ও আর্জেন্টিনায় করোনা পরিস্থিতির অবনতি হওয়ায় দেশ দুটি থেকে সরিয়ে নেওয়া হয় কোপা আমেরিকার আসর। এই নিয়ে পরপর দুইবার কোপা আমেরিকা আয়োজন করতে চলেছে ব্রাজিল।

এর আগে, ২০১৯ সালের কোপা আমেরিকা ব্রাজিলেই অনুষ্ঠিত হয়েছিল। তবে ব্রাজিলও করোনা ভাইরাসের প্রকোপ যথেষ্ট মারাত্মক। তা সত্ত্বেও টুর্নামেন্ট সুষ্ঠুভাবেই আয়োজিত করার ব্যাপারে আশাবাদী আয়োজকরা।

প্রসঙ্গত, এবারের কোপা আমেরিকাতে ব্রাজিলের গ্রুপে রয়েছে ভেনেজুয়েলা, কলম্বিয়া, ইকুয়েডর এবং পেরু। আর আর্জেন্টিনার গ্রুপে রয়েছে উরুগুয়ে, প্যারাগুয়ে, বলিভিয়া এবং চিলি।

এ জাতীয় আরও খবর

৯৮ হাজার টাকায় হজযাত্রী পরিবহনের প্রস্তাব ইউএস-বাংলার

ক্ষতিগ্রস্ত কেউ সহায়তা থেকে বাদ পড়বে না: জ্বালানি প্রতিমন্ত্রী

প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠকে শিক্ষামন্ত্রী

হুথি হামলার নিন্দা, সৌদির পাশে পাকিস্তান

জলাবদ্ধতার স্থায়ী সমাধানে কারণ খুঁজছে চসিক

বিদেশি ভাষা শিক্ষায় ল্যাংগুয়েজ ল্যাব স্থাপনের উদ্যোগ

ষড়যন্ত্র পেরিয়ে জনগণের ভোটে সংসদে এসেছি: সরোয়ার আলমগীর

তিস্তা-সোমেশ্বরীতে পানি বাড়ছে, রংপুরে বন্যার আশঙ্কা

শিক্ষামন্ত্রীকে কটাক্ষ হাসনাত আবদুল্লাহর

তরুণ উদ্যোক্তাদের পাশে থাকার আশ্বাস প্রধানমন্ত্রীর

এমসি কলেজ ধর্ষণ মামলায় একজনের মৃত্যুদণ্ড

দুই বছরের চূড়ায় শেয়ারবাজার