,

আগের থেকে দ্রুতই পানি সরে যাচ্ছে: ডিএনসিসি

news-image

অনলাইন ডেস্ক : রাজধানীর বেশ কয়েকটি এলাকায় সকালে তিন ঘণ্টার বৃষ্টিতে দেখা দিয়েছে জলাবদ্ধতা। ঢাকা উত্তর সিটি কর্পোরেশন (ডিএনসিসি) বলছে, আগের থেকে দ্রুতই পানি সরে যাচ্ছে। ওয়াসার থেকে পাওয়া খালগুলো পরিষ্কার হয়ে গেলে আগামীতে আরও দ্রুত পানি সরে যাবে।

মঙ্গলবার সকাল ৬টা থেকে ৯টা পর্যন্ত টানা প্রায় তিন ঘণ্টা বৃষ্টিপাত হয় রাজধানীতে।

আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, এই সময়ে প্রায় ৮৫ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে।
আর এতেই সকাল থেকে জলাবদ্ধতা দেখা দেয় রাজধানীর ধানমন্ডি, কারওয়ান বাজার, তেজগাঁও, মিরপুরসহ বেশ কয়েকটি এলাকায়। কোথাও কোথাও হাঁটু থেকে কোমর সমান পানি জমতে দেখা যায়। এছাড়াও অনেক এলাকায় বাসাবাড়িতে পানি চলে আসে।
জলাবদ্ধতা নিরসণে কাজ করে যাচ্ছে বলে জানিয়েছে ডিএনসিসি। আগের তুলনায় বর্তমান সময়ে জলাবদ্ধতা অনেক কম এবং আগামীতেও আরও কমে আসবে বলে দাবি সংস্থাটির।

ডিএনসিসির প্রধান নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ সেলিম রেজা গণমাধ্যমকে বলেন, জলাবদ্ধতা নিরসনে ঢাকা উত্তর সিটি কর্পোরেশন খুবই আন্তরিকতার সঙ্গে কাজ করে যাচ্ছে। সকালে বৃষ্টি দেখেই আমাদের প্রকৌশল বিভাগসহ সংশ্লিষ্ট বিভাগের কর্মকর্তা-কর্মীদের মাঠে নামানো হয়েছে। তারা কাজ করছে। আর আজ অনেক বৃষ্টি হয়েছে। এমন বৃষ্টি হলে পানি কিছুটা জমবে। তবে সেই পানি আগের তুলনায় অনেক দ্রুত সরে যাচ্ছে।

এ জাতীয় আরও খবর

ডেঙ্গু রোধে জনসচেতনতা বাড়ানোর আহ্বান ডা. রফিকুল ইসলামের

হাইতিতে জাতিসংঘ মিশনে যাচ্ছে সেনাবাহিনীর ৫০ সদস্যের দল

ক্যাম্পাসে গণতন্ত্র দমনের অভিযোগ বিএনপি-ছাত্রদলের বিরুদ্ধে: ডাকসু জিএস

মালয়েশিয়ায় কর্মী নিয়োগ শুরু, অনুমোদিত এজেন্সির মাধ্যমে যাওয়ার সুযোগ

ডেঙ্গুতে এক দিনে আরও ১০ জনের মৃত্যু

বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে কমিটি গঠন স্থগিত

যুব উন্নয়নের নিয়োগ পরীক্ষায় প্রশ্নফাঁস, গ্রেপ্তার ৫

ক্রিকেটারদের ৮ লাগেজ চুরি, আটক ৪

সাজেকে অবরোধ স্থগিত, পর্যটকদের জন্য খুলল সব কেন্দ্র

শিল্পে গ্যাস সংযোগের অগ্রাধিকার ঠিক করতে কমিটি গঠন

স্থানীয় সরকার প্রতিষ্ঠানে কেনাকাটা ও দরপত্র বন্ধের নির্দেশ

গাজীপুরে পুলিশ ফাঁড়িতে হামলা, আহত ২ সদস্য