,

গাজায় শিগগিরই ভেঙে পড়বে ইসরায়েলি অবরোধ: হামাস

news-image

অনলাইন ডেস্ক : ফিলিস্তিনের ইসলামি প্রতিরোধ আন্দোলন হামাসের গাজা উপত্যকার প্রধান ইয়াহিয়া সিনওয়ার বলেছেন, ২০০৭ সাল থেকে এই পর্যন্ত ইহুদিবাদী ইসরায়েল গাজার ওপর যে অবরোধ দিয়ে রেখেছে তা খুব শিগগিরই ভেঙে পড়বে এবং ফিলিস্তিনি নাগরিকরা উপযুক্ত পরিবেশে বসবাস করতে পারবে।

গাজা সফররত মিশরের একটি প্রতিনিধিদলকে গতকাল (সোমবার) সিনওয়ার একথা বলেন। ফিলিস্তিনের বার্তা সংস্থা মা’আন এ খবর দিয়েছে।

২০০৬ সালে ফিলিস্তিনে জাতীয় নির্বাচন অনুষ্ঠানের মাধ্যমে হামাস ক্ষমতায় এলে ক্ষুব্ধ হয়ে ইহুদিবাদী ইসরায়েল গাজা উপত্যকার ওপর সর্বাত্মক অবরোধ আরোপ করে। এর ফলে গাজার জনগণ বাইরের দুনিয়ার সঙ্গে সম্পূর্ণ বিচ্ছিন্ন রয়েছে এবং তাদের জীবনযাত্রার মান একেবারেই নেমে গেছে।
মিশরীয় প্রতিনিধিদলকে ইয়াহিয়া সিনওয়ার আরো বলেন, সাম্প্রতিক গাজা যুদ্ধের পর আন্তর্জাতিক মতামত সম্পূর্ণভাবে ফিলিস্তিনিদের পক্ষে এবং ফিলিস্তিনি জনগণের জন্য এই পরিস্থিতিকে কাজে লাগাতে হামাস সব উপায় ব্যবহার করবে।

গাজার সাম্প্রতিক যুদ্ধে ইসরায়েল ব্যাপকভাবে বিমান হামলা চালায় এবং গাজাকে ধ্বংসস্তুপে পরিণত করে। কিন্তু হামাস ও ইসলামি জিহাদ আন্দোলনের রকেট হামলার মুখে ইসরাইল যুদ্ধবিরতি করতে বাধ্য হয়। এ বিষয়টিকে গাজার প্রতিরোধ আন্দোলনগুলো বিজয় হিসেবে দেখছে। এছাড়া, ইসরায়েলের রাজনীতিতেও এটি বড় প্রভাব ফেলেছে।

 

এ জাতীয় আরও খবর

ডেঙ্গু রোধে জনসচেতনতা বাড়ানোর আহ্বান ডা. রফিকুল ইসলামের

হাইতিতে জাতিসংঘ মিশনে যাচ্ছে সেনাবাহিনীর ৫০ সদস্যের দল

ক্যাম্পাসে গণতন্ত্র দমনের অভিযোগ বিএনপি-ছাত্রদলের বিরুদ্ধে: ডাকসু জিএস

মালয়েশিয়ায় কর্মী নিয়োগ শুরু, অনুমোদিত এজেন্সির মাধ্যমে যাওয়ার সুযোগ

ডেঙ্গুতে এক দিনে আরও ১০ জনের মৃত্যু

বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে কমিটি গঠন স্থগিত

যুব উন্নয়নের নিয়োগ পরীক্ষায় প্রশ্নফাঁস, গ্রেপ্তার ৫

ক্রিকেটারদের ৮ লাগেজ চুরি, আটক ৪

সাজেকে অবরোধ স্থগিত, পর্যটকদের জন্য খুলল সব কেন্দ্র

শিল্পে গ্যাস সংযোগের অগ্রাধিকার ঠিক করতে কমিটি গঠন

স্থানীয় সরকার প্রতিষ্ঠানে কেনাকাটা ও দরপত্র বন্ধের নির্দেশ

গাজীপুরে পুলিশ ফাঁড়িতে হামলা, আহত ২ সদস্য