,

ব্রাহ্মণবাড়িয়ায় চলন্ত ট্রেন থামিয়ে দুই চালককে মারধর

news-image

ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি : ব্রাহ্মণবাড়িয়ায় চলন্ত ট্রেন থামিয়ে দুই ট্রেনচালককে পিটিয়েছে বেপরোয়া মোটরবাইক চালকরা।

শনিবার বিকেলে রেলওয়ে স্টেশন সংলগ্ন ক্রসিং গেইট এলাকায় এ ঘটনাটি ঘটে। এতে ডাউন লাইনে ঢাকা-চট্রগ্রাম-সিলেট লাইনে ১ ঘন্টা বন্ধ থাকে ট্রেন চলাচল।

আহত ট্রেনচালকরা হলেন- আনোয়ার হোসেন (৪৫) ও জসিম উদ্দিন। ব্রাহ্মণবাড়িয়া জেনারেল হাসপাতালে তাদেরকে চিকিৎসা দেওয়া হয়েছে।

পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানান, বিকেলে ঢাকা থেকে আসা চট্টগ্রামগামী একটি মালবাহী ট্রেন ব্রাহ্মণবাড়িয়া রেলওয়ে স্টেশন সংলগ্ন ক্রসিং অতিক্রম করার সময় ৫/৬ মোটর সাইকেল বেপরোয়াভাবে ক্রসিং পারপার করতে যায়।

এ সময় পেছনে থাকা একটি মোটর সাইকেল ট্রেনটির সাথে ধাক্কা লাগে। এতে করে মোটরসাইকেল আরোহীরা রেললাইনের পাশে ছিটকে পড়েন। এ সময় ট্রেনচালক ট্রেন থামিয়ে দিলে মোটরসাইকেল আরোহীরা তাদের দলবল নিয়ে ট্রেনের চালক আনোয়ার ও সহকারী চালক জসিমকে ট্রেন থেকে নামিয়ে মারধর করেন। ফলে ডাউন লাইনে ঢাকার সঙ্গে চট্টগ্রাম ও সিলেটের ট্রেন যোগাযোগ বন্ধ হয়ে যায়।

পরে পুলিশ ঘটনাস্থলে পৌছে আহতদের উদ্ধার করে সদর হাসপাতালে চিকিৎসা দেয়া হয়। পরে তাদের পরিস্থিতির কিছুটা উন্নতি হলে ১ ঘন্টা পর ট্রেন চলাচল স্বাভাবিক হয়।

ব্রাহ্মণবাড়িয়া রেলওয়ে স্টেশনের মাষ্টার মো. সোয়েব মিয়া জানান, স্টেশন সংলগ্ন লেভেল ক্রসিং অতিক্রম করার সময় একটি মোরসাইকেল ট্রেনটির সঙ্গে ধাক্কা খায়। পরে মোটরসাইকেল আরোহীরা ট্রেনের দুই চালককে মারধর করে। এঘটনায় দুর্বৃত্তরা পালিয়ে গেলেও দুর্ঘটনা কবলিত মোটরসাইকেলটি আটক করা হয়েছে। এ বিষয়ে আইনগত ব্যবস্থা নেয়া হবে।

এ জাতীয় আরও খবর

ডেঙ্গু রোধে জনসচেতনতা বাড়ানোর আহ্বান ডা. রফিকুল ইসলামের

হাইতিতে জাতিসংঘ মিশনে যাচ্ছে সেনাবাহিনীর ৫০ সদস্যের দল

ক্যাম্পাসে গণতন্ত্র দমনের অভিযোগ বিএনপি-ছাত্রদলের বিরুদ্ধে: ডাকসু জিএস

মালয়েশিয়ায় কর্মী নিয়োগ শুরু, অনুমোদিত এজেন্সির মাধ্যমে যাওয়ার সুযোগ

ডেঙ্গুতে এক দিনে আরও ১০ জনের মৃত্যু

বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে কমিটি গঠন স্থগিত

যুব উন্নয়নের নিয়োগ পরীক্ষায় প্রশ্নফাঁস, গ্রেপ্তার ৫

ক্রিকেটারদের ৮ লাগেজ চুরি, আটক ৪

সাজেকে অবরোধ স্থগিত, পর্যটকদের জন্য খুলল সব কেন্দ্র

শিল্পে গ্যাস সংযোগের অগ্রাধিকার ঠিক করতে কমিটি গঠন

স্থানীয় সরকার প্রতিষ্ঠানে কেনাকাটা ও দরপত্র বন্ধের নির্দেশ

গাজীপুরে পুলিশ ফাঁড়িতে হামলা, আহত ২ সদস্য