,

তীব্র গরমে বাড়ছে তালশাঁসের কদর

news-image

মুরাদনগর (কুমিল্লা) সংবাদদাতা : কথায় বলে- আম জাম তাল পেঁপে পাকা আনারস, এল আবার মধু মাস রসে টসটস। বাহারি রসালো ফলের সমারোহ নিয়ে আবার এসেছে জ্যৈষ্ঠ মাস। হাটে-বাজারে, রাস্তায়-ফুটপাতে, শহরে-গ্রামে এখন শুধু বিভিন্ন রসালো ফলের সমারোহ। এমন-ই এক রসালো ফল তালের শাঁস।

গরমে শরীরের পানিশূন্যতা দূর করতে সহায়ক ভূমিকা রাখে এ ফল। সহজলভ্য ও মুখরোচক হওয়ায় এ সময় বিভিন্ন বয়সী মানুষের পছন্দের তালিকায় থাকে তালশাঁস। তালের নরম কচি শাঁস খেতে সুস্বাদু হওয়ায় তীব্র গরমে এর কদর বেড়েছে দ্বিগুণ।

বহু বছর ধরে তালের শাঁস বিক্রি করে আসা কুমিল্লার মুরাদনগর উপজেলার ভুবনঘর গ্রামের সফিকুল ইসলাম (৫০) বলেন, প্রতি বছরই এ সময়ে তালের শাঁস বিক্রি করে সংসার চালাই। গ্রাম অঞ্চলে ঘুরে ঘুরে গাছ কিনে তাল শাঁস পেড়ে আনি। পরে বাজারে তা বিক্রি করি।

তিনি জানান, জ্যৈষ্ঠ মাস পর্যন্ত চলে তালের শাঁস বিক্রি। প্রতিদিন প্রায় ৫৫০ থেকে ৬০০ টি তাল বিক্রি করা যায়। একটি শাঁস (চোখ) আকার ভেদে ৫ থেকে ১০ টাকা দরে বিক্রি করি। প্রতিদিন প্রায় চার হাজার থেকে পাঁচ হাজার টাকা বিক্রি হয়। এতে লাভ হয় খারাপ না। তবে দিন দিন যে পরি মানে তাল গাছ কমে যাচ্ছে আগামী কয়েক বছর পরে হয়তো এ ব্যবসা বন্ধ করে দিতে হবে।

তাল শাঁস কিনতে করতে আশা আবু কাউছার জানান, তীব্র গরমের জন্য গত বছরের তুলনায় এ বছর তাল শাঁসের চাহিদা ও দাম অনেকটাই বেশি। তারপরও মৌসুমি ও সুস্বাদু ফল হওয়ায় বেশি দাম দিয়েই কিনতে হচ্ছে।

সুস্বাদু এই তালের শাঁসের গুণাগুণ সম্পর্কে উপজেলা সদরের হোমিওপ্যাথিক চিকিৎসক ডা. ইকবাল নিজামী বলেন, এটি একটি মৌসুমি ফল। তালের শাঁস শরীরকে নানা রোগ থেকে রক্ষা এবং রোগ প্রতিরোধে সহায়তা করে। তালের শাঁসের জলীয় অংশ শরীরের পানিশূন্যতা দূর করে। প্রাকৃতিকভাবে দেহকে রাখে ক্লান্তিহীন। তালের শাঁসে বিদ্যমান ভিটামিন সি ও বি কমপ্লেক্স পানি পানের তৃপ্তি বাড়ায়। এ ছাড়া রুচি বাড়াতে সাহায্য করে। ভিটামিন এ দৃষ্টিশক্তি ধরে রাখতে সাহায্য করে, অ্যান্টি অক্সিডেন্ট শরীরের রোগপ্রতিরোধ ক্ষমতা বাড়ায়। বমিভাব আর বিস্বাদ দূর করতে খুব গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে তালের শাঁস।

এ জাতীয় আরও খবর

সাদপন্থিদের ইজতেমা ময়দান ব্যবহারের কোনো অধিকার নেই: হেফাজত আমির

হাম উপসর্গে ৮ জনের মৃত্যু

এনআইডি সংশোধনে বড় অগ্রগতি

ডেঙ্গুতে একদিনে ৫ জনের মৃত্যু

আইনশৃঙ্খলা অবনতি ও দ্রব্যমূল্য বৃদ্ধির প্রতিবাদে এনসিপির গণবিক্ষোভ শুক্রবার

দরজা ভেঙে ঘরে ঢুকে যুবদল কর্মীকে কুপিয়ে হত্যা

একটার পর একটা অঘটন ঘটবে, আমরা কি বসে থাকব: জামায়াত আমির

আসিফের গাড়ি লক্ষ্য করে গুলি, সন্দেহ সিএনজি থেকে

বিক্ষোভ মোকাবিলায় দেশজুড়ে ৭০ হাজার পুলিশ মোতায়েন করলো ফ্রান্স

শ্রদ্ধার কারণে গায়কিতে বদল আনেন শ্রেয়া

গাজীপুরে কারখানার গোডাউনে আগুন, সাড়ে পরে নিয়ন্ত্রণে

ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়েতে বাস খাদে পড়ে নিহত ৩, আহত ১৬