,

তীব্র গরমেও সতেজ থাকবেন যেভাবে

news-image

নিজস্ব প্রতিবেদক : গ্রীষ্মের দাবদাহ চলছে। এই সময়টাতে অসুস্থ হওয়ার প্রবণতা বেশি থাকে। গরমে শরীর দ্রুত ডিহাইড্রেট হয়ে নিস্তেজ দেখায়। এমনকি শরীর দুর্বল হয়ে পড়ে। গরমে বাইরে চলাফেরা থেকে শুরু করে খাওয়া-দাওয়া বেছে করতে হবে। এতে গরমেও শরীর সতেজ ও সুস্থ থাকবে।

১. গরমে শরীর অস্থির লাগলে চোখে মুখে ঠান্ডা পানির ঝাপটা দিতে হবে। সম্ভব হলে গোসল করে নিলে ভালো হয়।

২. গরমকালে ৩ থেকে ৪বার গোসল করলে গরমের কষ্ট অনেক কম হয়।

৩. দুপুরের রোদে না বেরোনোর চেষ্টা করবেন। জেনে রাখুন দুপুর ২টা পর্যন্ত তাপমাত্রা সব থেকে বেশি থাকে। এই সময় বাইরে গেলে অসুস্থ হয়ে পড়ার ঝুঁকি থাকে। খুব কষ্ট হয়। তাই চেষ্টা করবেন দুপুর ১২টা থেকে দুপুর ৩টার মধ্যে অফিসে বা কোনো ঘরে থাকার।

৪. পর্যাপ্ত পরিমাণে পানি ও জলীয় খাবার খেতে হবে। বাড়িতে পাতা দইয়ের ঘোল, লবণ লেবুর শরবত, ডাবের পানি, যে কোনো টাটকা ফলের রস (ক্যান বন্দি চিনি দেওয়া ফলের রস নয়) খেলে চট করে ক্লান্ত হবেন না।

৫. শসা, জামরুল, তরমুজ, আঙুরসহ যে কোনো টাটকা ফল খেলে ভালো হয়।

৬. এই সময়ে বেশি মসলাদার খাবার ও বেশি মাংস খেলে হজমের সময় শরীরে বাড়তি তাপ উৎপন্ন হয়। তাই হালকা খাবার খেতে হবে। রোজকার ডায়েটে রাখুন টক দই, যা হজমশক্তি বাড়বে।

৭. হালকা রঙের সুতির ঢিলে পোশাক পরতে হবে। বাইরে বেরোনোর সময় সানস্ক্রিন মাখা উচিত।

এ জাতীয় আরও খবর

কবিতা, কথাসাহিত্য ও জীবনের নানা বাঁকেকবি ও কথাসাহিত্যিক এ কে সরকার শাওনের সঙ্গে একান্ত সাক্ষাৎকার

নবীনগরে পূর্ব বিরোধের জেরে গুলি বিনিময়, আহত ১০ জন

কাগজে পরিবেশিত খাবারে বাড়ছে স্বাস্থ্যঝুঁকি

ধোবাউড়ায় তীব্র এলপিজি সংকট, দোকানে দোকানে ঘুরেও মিলছে না সিলিন্ডার

রইদ’-এর ঝুলিতে তিন পুরস্কার, সেরা অভিনেত্রী তুষি

স্বাস্থ্যব্যবস্থাসহ দেশের সব প্রতিষ্ঠানই বিপর্যস্ত: জামায়াত আমির

৭৫ মিনিটে তিন ভূমিকম্প, কেঁপে উঠল ঢাকাসহ বিভিন্ন এলাকা

৯ দিনের সফরে অস্ট্রেলিয়া-যুক্তরাষ্ট্র গেলেন সেনাপ্রধান

সেপ্টেম্বরে সড়ক দুর্ঘটনায় ৪২৩ মৃত্যু, সবচেয়ে বেশি মোটরসাইকেলে

মদিনার বিদ্যুৎকেন্দ্রে হুথিদের হামলার নিন্দা বাংলাদেশের

জাতিসংঘ অধিবেশনের পর নিউইয়র্কে থাকায় ইরানের দুই কূটনীতিক বহিষ্কার

বাংলাদেশি বংশোদ্ভূত সুলিভানের ইতিহাসগড়া গোল, যুক্তরাষ্ট্রের বড় জয়