,

ওদের বাবাও গ্রেফতার করতে পারবে না’, চ্যালেঞ্জ রামদেবের

news-image

অনলাইন ডেস্ক : অ্যালোপ্যাথি চিকিৎসা এবং অ্যালোপ্যাথ চিকিৎসকদের নিয়ে বিতর্কিত মন্তব্যের পর এবার তাকে গ্রেফতার করা নিয়ে সরাসরি প্রশাসনকে চ্যালেঞ্জ ছুঁড়ে দিলেন যোগগুরু রামদেব।

বৃহস্পতিবার সামাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ার হওয়া একটি ভিডিওতে তাকে এই কথা বলতে শোনা গেছে।

এর আগে ওই বিতর্কিত মন্তব্যের জেরে রামদেবের বিরুদ্ধে এক হাজার কোটি টাকার মানহানির মামলা দায়ের করা হয়েছে। এবার প্রশাসনকে চ্যালেঞ্জ ছুঁড়ে দিয়ে তিনি বলেন, ‘স্বামী রামদেবকে ওদের বাবাও গ্রেফতার করতে পারবে না।’
কেন্দ্রীয় সরকারের দিকে ইঙ্গিত করে তিনি বলেন, ‘স্বামী রামদেবকে ওদের বাবাও গ্রেফতার করতে পারবে না। ওরা ‘ঠগ রামদেব’, ‘মহাঠগ রামদেব’, ‘গ্রেফতার রামদেব’ এ সব ট্রেন্ড করাচ্ছে নেটমাধ্যমে। ওরা এ রকম করুক। আমার লোকেরা এ সব দেখে অভ্যস্ত।’

একপ্রকার হাসতে হাসতে গ্রেফতারির এই চ্যালেঞ্জ ছুঁড়ে দিয়েছেন তিনি।

সম্প্রতি একটি অনুষ্ঠানে রামদেবকে বলতে শোনা গেছে, করোনা পরিস্থিতিতে ভারতে লাখ লাখ মানুষ মারা গেছেন শুধু অ্যালোপ্যাথি ওষুধের জন্য। অক্সিজেন ঘাটতির কারণে বা চিকিৎসা না পেয়ে যত মৃত্যু হয়েছে, তার থেকে অনেক বেশি এই সংখ্যা।

শুধু তা-ই নয়, অ্যালোপ্যাথিকে ‘দেউলিয়া হয়ে যাওয়া’ এবং ‘বোকা বোকা চিকিৎসা পদ্ধতি’ বলেও মন্তব্য করেন তিনি।

সূত্র: আনন্দবাজার।

এ জাতীয় আরও খবর

ডেঙ্গু রোধে জনসচেতনতা বাড়ানোর আহ্বান ডা. রফিকুল ইসলামের

হাইতিতে জাতিসংঘ মিশনে যাচ্ছে সেনাবাহিনীর ৫০ সদস্যের দল

ক্যাম্পাসে গণতন্ত্র দমনের অভিযোগ বিএনপি-ছাত্রদলের বিরুদ্ধে: ডাকসু জিএস

মালয়েশিয়ায় কর্মী নিয়োগ শুরু, অনুমোদিত এজেন্সির মাধ্যমে যাওয়ার সুযোগ

ডেঙ্গুতে এক দিনে আরও ১০ জনের মৃত্যু

বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে কমিটি গঠন স্থগিত

যুব উন্নয়নের নিয়োগ পরীক্ষায় প্রশ্নফাঁস, গ্রেপ্তার ৫

ক্রিকেটারদের ৮ লাগেজ চুরি, আটক ৪

সাজেকে অবরোধ স্থগিত, পর্যটকদের জন্য খুলল সব কেন্দ্র

শিল্পে গ্যাস সংযোগের অগ্রাধিকার ঠিক করতে কমিটি গঠন

স্থানীয় সরকার প্রতিষ্ঠানে কেনাকাটা ও দরপত্র বন্ধের নির্দেশ

গাজীপুরে পুলিশ ফাঁড়িতে হামলা, আহত ২ সদস্য