,

বাংলাদেশের বিপক্ষে সিরিজ হারকে লজ্জার বললেছন জয়াসুরিয়া

news-image

স্পোর্টস ডেস্ক : বাংলাদেশের বিপক্ষে সিরিজ হার মানতে পারছেন না শ্রীলংকা দলের সাবেক অধিনায়ক ও কিংবদন্তি ব্যাটসম্যান সনাৎ জয়াসুরিয়া।

তামিম বাহিনীর বিপক্ষে নিজে দেশের এমন নতজানু পারফরম্যান্সকে লজ্জাজনক হিসেবে দেখছেন বিশ্বকাপজয়ী এ তারকা অলরাউন্ডার।

এ নিয়ে টুইটবার্তায় শ্রীলংকার বতর্মান দলকে সতর্কবার্তা দিয়েছেন তিনি।

বুধবার সিরিজ হারের পর কুশল পেরেরাদের উদ্দেশে জয়সুরিয়া লিখেছেন— ‘একজন সাবেক খেলোয়াড় ও অধিনায়ক হওয়ার সুবাদে বাংলাদেশের কাছে প্রথম সিরিজ হার মেনে নেওয়া আমার পক্ষে কঠিন। জাতির সম্মান ঝুঁকিতে রয়েছে ছেলেরা, শেষ ম্যাচে লড়াই চালাও।’

সিরিজের তৃতীয় ও শেষ ওয়ানডেতে শ্রীলংকা ঘুরে দাঁড়াবে এমনটিই প্রত্যাশা একসময়ের এই মারকুটে ওপেনারের।

প্রসঙ্গত তিন ম্যাচের ওয়ানডে সিরিজের দুটিতে নাস্তানাবুদ হয়েছে শ্রীলংকা। প্রথম ওয়ানডেতে ৩৩ রানে জয় পায় স্বাগতিক বাংলাদেশ।

দ্বিতীয় ম্যাচে বৃষ্টি আইনে ১০৩ রানে জিতে সিরিজ নিশ্চিত করে বাংলাদেশ। শ্রীলংকার বিপক্ষে বাংলাদেশের যা প্রথম সিরিজ জয়। এই জয়ের সুবাদে আইসিসি ওয়ানডে সুপার লিগের পয়েন্ট তালিকায় শীর্ষে উঠে গেছেন টাইগাররা।

শুক্রবার সিরিজের তৃতীয় ও শেষ ম্যাচে স্বাগতিকদের মুখোমুখি হবে শ্রীলংকা। মিরপুর শেরেবাংলা জাতীয় স্টেডিয়ামে ম্যাচটি শুরু হবে বেলা ১টায়।

এ জাতীয় আরও খবর

সবকিছুর সমালোচনা না করে সরকারকে সহযোগিতার আহ্বান

নতুন অপরাধ ঠেকাতে পুরোনো আইন যথেষ্ট নয়: স্বরাষ্ট্রমন্ত্রী

মেট্রোরেলের দুই প্রকল্পে ব্যয় বাড়ল ১ লাখ ১০ হাজার কোটি টাকা

দোলাবাড়ি ঋষিপাড়া পঞ্চায়েত কমিটির সভাপতি কালীপদ ঋষি দুর্বৃত্তদের হামলায় গুরুতর আহত

ম্যাচ ছাড়াই সেমিফাইনালে উঠতে পারে বাংলাদেশ

হবু বরকে নিয়ে কী ইঙ্গিত দিলেন মিমি?

বিগত সময়ে শিক্ষাখাতের বরাদ্দে শুভঙ্করের ফাঁকি ছিল : শিক্ষামন্ত্রী

বাণিজ্য- বিনিয়োগ বাড়াতে বাংলাদেশ-ইইউর নতুন উদ্যোগ

আকাশ থেকে বাঘ দেখার সুযোগ, সুন্দরবনে ফাইভ-স্টার ট্রি-হাউস রিসোর্টের পরিকল্পনা

ক্রিকেটার রিংকুর জীবনসঙ্গী হতে যাচ্ছেন এমপি প্রিয়া

উত্তর কোরিয়াকে ৩২৫ কোটি ডলার ক্ষতিপূরণ দেওয়ার নির্দেশ দক্ষিণ কোরিয়ার আদালতের

ইয়েমেনে সৌদির এফ-১৫ যুদ্ধবিমান ভূপাতিতের দাবি হুথিদের