বৃহস্পতিবার, ২৩শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ৮ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

মুখরোচক লিচুর আচার

news-image

এখন গ্রীষ্মকাল। গাছে-গাছে ঝুলছে মৌসুমি ফল লিচু। পাকা লিচু পুষ্টিগুণে সমৃদ্ধ। বাজারে ঢুঁ মারলেই পেয়ে যাবেন লিচু। অনেকে লিচুর আচার খেতে পছন্দ করেন। তাঁদের জন্য আমাদের আজকের এ রেসিপি।

রান্নাবিষয়ক অনুষ্ঠান ‘এক্সপার্ট টুডেস কিচেন’-এ চিকেন লিচুর আচারের রেসিপি দেওয়া হয়েছে। সব সময় লিচু যেহেতু পাওয়া যায় না, তাই আচার করে সংরক্ষণ করেন অনেকে। আসুন, আমরা জেনে নিই লিচুর আচার ​তৈরির পদ্ধতি—

উপকরণ

১. এক কাপ লিচু

২. পরিমাণমতো তেল

৩. এক চা চামচ আদা বাটা

৪. এক চা চামচ রসুন বাটা

৫. স্বাদমতো লবণ

৬. এক চা চামচ জিরার গুঁড়ো

৭. দুই চা চামচ পাঁচফোড়ন

৮. এক চা চামচ গরম মসলার গুঁড়ো

৯. এক চা চামচ ভাজা মরিচের গুঁড়ো

১০. পরিমাণমতো পানি

১১. সামান্য পরিমাণ চিনি

১২. এক চা চামচ তেঁতুলের রস

১৩. এক চা চামচ ভিনেগার

১৪. দুই চা চামচ ভাজা মসলার গুঁড়ো

প্রস্তুত প্রণালি

প্রথমে ফ্রাইপ্যানে তেল দিন। এতে লিচু, আদা বাটা, রসুন বাটা, লবণ, জিরার গুঁড়ো, পাঁচফোড়ন, গরম মসলার গুঁড়ো, ভাজা মরিচের গুঁড়ো, পানি, চিনি, তেঁতুলের রস, ভিনেগার ও ভাজা মসলার গুঁড়ো দিয়ে রান্না করুন। রান্না হয়ে গেলে নামিয়ে পরিবেশন করুন মজাদার লিচুর আচার। মুখরোচক লিচুর আচার সহজে রান্না করতে ও রন্ধন প্রণালি সম্পর্কে বিস্তারিত জানতে উপর্যুক্ত ভিডিওটিতে ক্লিক করুন।

এ জাতীয় আরও খবর

রাষ্ট্রপতির পদত্যাগ হলে সাংবিধানিক প্রক্রিয়া অনুসরণ: স্বরাষ্ট্রমন্ত্রী

মালদ্বীপের প্রতিরক্ষামন্ত্রীর সঙ্গে বাংলাদেশ হাইকমিশনারের বৈঠক

বোয়ালখালীতে ৫ শ্রমিকের মৃত্যু, মামলা ছাড়াই চলছে সমঝোতার চেষ্টা

১৭ বছর পর ইংল্যান্ড সফরে বাংলাদেশ, টেস্ট হবে লর্ডসে

২৭ জুলাই থেকে চট্টগ্রাম বোর্ডের HSCপরীক্ষা শুরু

ব্রিকস সম্মেলনে যোগ দিতে তারেক রহমানকে মোদির আমন্ত্রণ

গাজী নজরুলের বহিষ্কার জানিয়ে ইসিকে চিঠি জামায়াতের

ইরান ইস্যুতে কঠিন কূটনৈতিক চাপে ট্রাম্প

মানবিক সহায়তায় আলোচনায় ‘আমরা বিএনপি পরিবার’

২০৩৪ সালে ট্রিলিয়ন ডলারের অর্থনীতির লক্ষ্য বাংলাদেশের

শ্রীলঙ্কার পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে ড. খলিলুরের বৈঠক

তথ্যমন্ত্রীর নামে ভুয়া ফেসবুক অ্যাকাউন্ট, সতর্কবার্তা