,

খালি পেটে এগুলো খেলে বাড়বে রোগপ্রতিরোধ ক্ষমতা

news-image

অনলাইন ডেস্ক : মহামারির এই সময়ে শরীরে রোগপ্রতিরোধ বাড়ানো জরুরি। কিছু সাধারণ উপকরণ আছে যেগুলো খালি পেটে খেলে হজমক্রিয়ার উন্নতির পাশাপাশি রোগপ্রতিরোধ ক্ষমতা বাড়াতে চমৎকার কাজ করে।

শরীরে রোগপ্রতিরোধ ক্ষমতা বাড়াতে খালি পেটে খেয়ে নিন এই তিন উপাদান-

রসুন: এতে অ্যান্টিবায়োটিক এবং অ্যান্টিব্যাকটেরিয়াল উপাদান রয়েছে। এটি প্রাকৃতিকভাবে প্রদাহ প্রতিরোধে সহায়তা করে। এটি রক্তে সুগারের মাত্রা নিয়ন্ত্রণ করে, হার্টের স্বাস্থ্যের উন্নতি ঘটায় এবং ফুসফুস সংক্রান্ত অন্যান্য রোগ প্রতিরোধে সহায়ক। সকালে নিয়মিত রসুন খেলে নানা রোগ থেকেই মিলবে মুক্তি।

সর্বোচ্চ উপকার পেতে খালি পেটে কুসুম গরম পানি দিয়ে এক-দুই খোয়া রসুন খেতে পারেন।

আমলকী: ভিটামিন সি ভরপুর এই ফল রোগপ্রতিরোধ ক্ষমতা বাড়ায়। এর রস গরম পানিতে মিশিয়ে খালি পেটে পান করতে পারেন। এটি অ্যান্টিঅক্সিডেন্টে ভরপুর; খালি পেটে খেলে অভ্যন্তরীণ স্বাস্থ্যের উন্নতি ঘটায়। এটি ত্বক এবং চুলের স্বাস্থ্যের জন্যও উপকারী।

মধু: এক চা চামচ মধু কুসুম গরম পানিতে মিশিয়ে খালি পেটে খান। এটি ওজন কমাতে, ত্বক এবং রোগপ্রতিরোধ ক্ষমতা বাড়াতে চমৎকার কাজ করে। বাড়তি স্বাদ ও পুষ্টির জন্য চাইলে এর সঙ্গে লেবুর রস মেশাতে পারেন। এটি অ্যান্টিঅক্সিডেন্টে ভরপুর এবং শরীরকে ফ্রি রেডিকেল প্রতিরোধে সহায়তা করে। অ্যান্টি ব্যাকটেরিয়াল উপাদানের কারণে এই পানীয় রোগপ্রতিরোধে চমৎকার কাজ করে।

এ জাতীয় আরও খবর

কবিতা, কথাসাহিত্য ও জীবনের নানা বাঁকেকবি ও কথাসাহিত্যিক এ কে সরকার শাওনের সঙ্গে একান্ত সাক্ষাৎকার

নবীনগরে পূর্ব বিরোধের জেরে গুলি বিনিময়, আহত ১০ জন

কাগজে পরিবেশিত খাবারে বাড়ছে স্বাস্থ্যঝুঁকি

ধোবাউড়ায় তীব্র এলপিজি সংকট, দোকানে দোকানে ঘুরেও মিলছে না সিলিন্ডার

রইদ’-এর ঝুলিতে তিন পুরস্কার, সেরা অভিনেত্রী তুষি

স্বাস্থ্যব্যবস্থাসহ দেশের সব প্রতিষ্ঠানই বিপর্যস্ত: জামায়াত আমির

৭৫ মিনিটে তিন ভূমিকম্প, কেঁপে উঠল ঢাকাসহ বিভিন্ন এলাকা

৯ দিনের সফরে অস্ট্রেলিয়া-যুক্তরাষ্ট্র গেলেন সেনাপ্রধান

সেপ্টেম্বরে সড়ক দুর্ঘটনায় ৪২৩ মৃত্যু, সবচেয়ে বেশি মোটরসাইকেলে

মদিনার বিদ্যুৎকেন্দ্রে হুথিদের হামলার নিন্দা বাংলাদেশের

জাতিসংঘ অধিবেশনের পর নিউইয়র্কে থাকায় ইরানের দুই কূটনীতিক বহিষ্কার

বাংলাদেশি বংশোদ্ভূত সুলিভানের ইতিহাসগড়া গোল, যুক্তরাষ্ট্রের বড় জয়