,

দুবাইয়ে বাড়িতে বন্যপ্রাণী না রাখার সতর্কবার্তা

news-image

অনলাইন ডেস্ক : দুবাইয়ের একটি ডেভেলপার কোম্পানি তাদের বাসিন্দাদের বিরল বন্যপ্রাণী বাড়িতে না পোষার আহ্বান জানিয়েছে। কোম্পানিটি এ সংক্রান্ত একটি আইনের কথা স্মরণ করিয়ে বলেছে, হিংস্র বন্যপ্রাণী ঘরে পালন করলে জেল-জরিমানা হবে।

সম্প্রতি মিডো এলাকায় একটি পোষা কালো চিতাবাঘ পালিয়ে যাওয়ার পর বাসিন্দাদের একথা মনে করিয়ে দেয় ইমার নামের ওই কোম্পানি।

দুবাইয়ে একটি ভিডিও সম্প্রতি ভাইরাল হয়েছে। তাতে দেখা যাচ্ছে বড় একটি চিতা বাগানের পেছন দিক থেকে বেরিয়ে যাচ্ছে। তাকে ধরতে অভিযান চালাচ্ছে পুলিশ। এ জন্য ড্রোনও ব্যবহার করা হয়।

ইমার তাদের বিবৃতিতে বলেছে, ‘এই ধরনের প্রাণী বাড়িতে পোষা অবৈধ। ধরা পড়লে ৬ মাসের জেলের পাশাপাশি ৫ লাখ দিরহাম জরিমানা হতে পারে।’

২০১৭ সালে আরব আমিরাতে এই আইন চালু হয়। আইনে বলা আছে, যেসব প্রাণীর চিড়িয়াখানায় থাকার কথা, তাদের বাড়িতে রাখা যাবে না।

এ জাতীয় আরও খবর

ডেঙ্গু রোধে জনসচেতনতা বাড়ানোর আহ্বান ডা. রফিকুল ইসলামের

হাইতিতে জাতিসংঘ মিশনে যাচ্ছে সেনাবাহিনীর ৫০ সদস্যের দল

ক্যাম্পাসে গণতন্ত্র দমনের অভিযোগ বিএনপি-ছাত্রদলের বিরুদ্ধে: ডাকসু জিএস

মালয়েশিয়ায় কর্মী নিয়োগ শুরু, অনুমোদিত এজেন্সির মাধ্যমে যাওয়ার সুযোগ

ডেঙ্গুতে এক দিনে আরও ১০ জনের মৃত্যু

বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে কমিটি গঠন স্থগিত

যুব উন্নয়নের নিয়োগ পরীক্ষায় প্রশ্নফাঁস, গ্রেপ্তার ৫

ক্রিকেটারদের ৮ লাগেজ চুরি, আটক ৪

সাজেকে অবরোধ স্থগিত, পর্যটকদের জন্য খুলল সব কেন্দ্র

শিল্পে গ্যাস সংযোগের অগ্রাধিকার ঠিক করতে কমিটি গঠন

স্থানীয় সরকার প্রতিষ্ঠানে কেনাকাটা ও দরপত্র বন্ধের নির্দেশ

গাজীপুরে পুলিশ ফাঁড়িতে হামলা, আহত ২ সদস্য