,

বোনকে মারধরের পর চুল কেটে দিলেন ভাই

news-image

বগুড়া ব্যুরো : বগুড়ার সোনাতলা উপজেলায় এক স্কুলশিক্ষিকাকে মারধরের পর মাথার চুল কেটে দিয়েছেন তার ভাই। তিনিও স্কুলশিক্ষক। বৃহস্পতিবার সকালে উপজেলার আটকুড়ি গ্রামে এ ঘটনা ঘটে। এ ঘটনায় রুখসানা খাতুন নামে ওই শিক্ষিকা সোনাতলা থানায় অভিযোগ করেছেন।

অভিযোগে তিনি উল্লেখ করেছেন, তাদের বাবা আবদুল আলিম মুক্তিযোদ্ধা ছিলেন। সেই কোটায় রুখসানা ও তার ভাই গোলাম রব্বানী প্রাথমিক বিদ্যালয়ে শিক্ষক হিসেবে চাকরি পেয়েছেন। রুখসানা স্বামী পরিত্যক্তা। এক সন্তানকে নিয়ে তিনি বাবার বাড়িতেই থাকেন। সেখানে থাকলেও তিনি পৃথকভাবে থাকতেন। তবে পারিবারিক বিভিন্ন বিষয় নিয়ে রুখসানার সঙ্গে তার ভাই ও ভাবির প্রায়ই ঝগড়া হতো।

রুখসানা আরও অভিযোগ করেন, তাদের বাবা ২০১৭ সালে মারা যাওয়ার পর থেকে মুক্তিযোদ্ধা ভাতা, পেনশনের টাকা ও জমিজমা দখল করে একাই ভোগ করে আসছেন ভাই গোলাম রব্বানী। এ নিয়ে প্রতিবাদ করায় ১০-১২ দিন আগে মা ও বোন রুখসানাকে বাড়ি থেকে বের করে দেন রব্বানী। এরপর ক’দিন আগে তারা বাড়ি ফিরে আসেন। কলহের জেরে বৃহস্পতিবার রব্বানী ও তার স্ত্রী পপি বেগম মিলে রুখসানাকে মারধর করেন এবং মাথার চুল কেটে দেন।

সোনাতলা থানার ওসি রেজাউল করিম রেজা জানান, অভিযোগের বিষয়টি তদন্ত করে ব্যবস্থা নেওয়া হবে।

এ জাতীয় আরও খবর

ডেঙ্গু রোধে জনসচেতনতা বাড়ানোর আহ্বান ডা. রফিকুল ইসলামের

হাইতিতে জাতিসংঘ মিশনে যাচ্ছে সেনাবাহিনীর ৫০ সদস্যের দল

ক্যাম্পাসে গণতন্ত্র দমনের অভিযোগ বিএনপি-ছাত্রদলের বিরুদ্ধে: ডাকসু জিএস

মালয়েশিয়ায় কর্মী নিয়োগ শুরু, অনুমোদিত এজেন্সির মাধ্যমে যাওয়ার সুযোগ

ডেঙ্গুতে এক দিনে আরও ১০ জনের মৃত্যু

বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে কমিটি গঠন স্থগিত

যুব উন্নয়নের নিয়োগ পরীক্ষায় প্রশ্নফাঁস, গ্রেপ্তার ৫

ক্রিকেটারদের ৮ লাগেজ চুরি, আটক ৪

সাজেকে অবরোধ স্থগিত, পর্যটকদের জন্য খুলল সব কেন্দ্র

শিল্পে গ্যাস সংযোগের অগ্রাধিকার ঠিক করতে কমিটি গঠন

স্থানীয় সরকার প্রতিষ্ঠানে কেনাকাটা ও দরপত্র বন্ধের নির্দেশ

গাজীপুরে পুলিশ ফাঁড়িতে হামলা, আহত ২ সদস্য