,

যেভাবে ঘরের বাতাস বিশুদ্ধ করবেন

news-image

অনলাইন ডেস্ক : চলমান লকডাউনে ঘরেই কাটাতে হচ্ছে অনেকটা সময়। ঘরের ভেতরের দূষিত বাতাস শরীরের ওপর ক্ষতিকর প্রভাব ফেলে। এছাড়াও এয়ার কোয়ালিটি ইনডেক্স (একিউআই) জরিপে শীর্ষে আছে ঢাকা।

‘ক্লিন এয়ার ইন্ডিয়া মুভমেন্ট’-এর অন্তর্ভুক্ত আর্টেমিস হাসপাতালের এক গবেষণায় দেখা গেছে, বায়ুবাহিত রোগের জন্য ঘরের অস্বাস্থ্যকর পরিবেশ ৩১ শতাংশ দায়ী। ঘরের ভেতরের বায়ুদূষণ থেকে হতে পারে অ্যালার্জি, হাঁপানি, রাইনাইটিস, ডিসোনিয়া, জটিল ফুসফুসের রোগসহ নানা রকম ব্যাধি।

এদিকে, বিশেষজ্ঞরা বলছেন, ঢাকা শহরের বাতাসের মান ‘খুবই অস্বাস্থ্যকর’ হওয়ায় সবাই মারাত্মক স্বাস্থ্য ঝুঁকির মধ্যে রয়েছেন।

অন্যদিকে, সাম্প্রতিক এক গবেষণায় দেখা গেছে যে, ঢাকায় ঘরের ভেতরে ও বাইরের বায়ু প্রায় সমানভাবে দূষিত। অনেকে ঘরে ধুলোবালি ঢুকবে ভেবে ঘরের দরজা-জানালা বন্ধ করে রাখেন। অথচ বাইরের পরিবেশ সম্পূর্ণ খোলামেলা বিধায় সেখানে বায়ুর মান অনেক সময় ঘরের ভেতরের চাইতেও ভালো থাকে। ঘরের ভেতর বদ্ধ পরিবেশে বসবাস করা একাধিক মানুষের শ্বাসক্রিয়ার ফলে নির্গত কার্বন ডাই অক্সাইড, বিভিন্ন গ্যাস, ধূলিকণা বাড়ির ভেতরের বাতাসের গুণমান কমিয়ে দেয়।

এক্ষেত্রে ঘরে জীবাণুমুক্ত বাতাসে নিঃশ্বাস নিতে ঘরে লাগাতে পারেন এয়ার পিউরিফায়ার। এয়ার পিউরিফায়ারের মূল কাজ ঘরের ভেতরে থাকা অতি ক্ষুদ্র কণা, ক্ষতিকর গ্যাস ও জীবাণু শোধন করা। এর অ্যাক্টিভেটেড চারকোল (কয়লা) থাকায় অ্যামোনিয়ার মতো দুর্গন্ধযুক্ত গ্যাস দূর হয়।

থ্রি-ওয়ে এয়ার ফ্লো প্রযুক্তি থাকার ফলে খুব কম সময়ে স্বস্তিদায়ক বিশুদ্ধ বাতাস নিশ্চিত করে পিউরিফায়ারগুলো। উচ্চ ক্ষমতাসম্পন্ন সেন্সর থাকায় খুব সহজেই ধূলিকণা ও গ্যাসসহ পিএম ২.৫ মাইক্রোমিটারের মতো অতি ক্ষুদ্র জীবাণু শনাক্ত করতে সক্ষম এগুলো। ডিজিটাল পিউরিফায়ারের ডিসপ্লের মাধ্যমে ঘরের ভেতরের বাতাসের মান সম্পর্কেও জানা যায়।

এ জাতীয় আরও খবর

মিজানুর রহমান আজহারী: শিক্ষার্থীদের সঙ্গে শিক্ষকদের আচরণের সুস্পষ্ট সীমারেখা নির্ধারণ করা জরুরি

কালো জাদুর অভিযোগে আত্মীয়ের সঙ্গে সম্পর্ক ছিন্ন করা যাবে?

ডেঙ্গুতে আরও ৭ মৃত্যু, হাসপাতালে ভর্তি ২২৪৯

পরীমণির জন্মদিনে ওমর সানীর স্নেহের আলিঙ্গন

১ নভেম্বর থেকে পর্যটকদের জন্য উন্মুক্ত সেন্টমার্টিন

হঠাৎ গোলাপি জার্সি পরে কেন মাঠে নামল পাকিস্তান

গ্যাস সংকটে আবারও যমুনা সার কারখানা বন্ধ

হাসিনার ফেরার গুঞ্জনে অস্থিরতা সৃষ্টির সুযোগ দেবো না : স্বরাষ্ট্রমন্ত্রী

বিএনপি নির্বাচনের সময় আওয়ামী লীগের ভোট ভিক্ষা চেয়েছে : শফিকুর রহমান

নিরাপদ খাদ্য নিশ্চিতকরণে যুক্তরাষ্ট্রের কারিগরি সহায়তা চান খাদ্যমন্ত্রী

প্রধানমন্ত্রীর জাপান সফর: স্থগিত হলো প্রায় ৯ হাজার কোটি টাকার ১৫ প্রকল্পের অনুমোদন

স্পেন-যুক্তরাজ্য সফরে যাচ্ছেন শামা ওবায়েদ