,

মালাই কাবাব তৈরি করুন বাসায়

news-image

অনলাইন ডেস্ক : ঈদের ছুটিতে আমাদের দেশে অধিকাংশ রেস্তোরা বা দোকান বন্ধ থাকে। তার মধ্যে যোগ হয়েছে করোনা মহামরি। তাই উৎসের দিনে বাসাই তৈরি করুন যে কোন খাবার। তবে বিশেষ দিনে প্রিয়জনদের চমকে দিতে পারেন ভিন্ন কোন খাবারের আয়োজন করে। তার মধ্যে বেছে নিতে পারেন মজাদার মালাই কাবাব। এতে সময়ও কম লাগবে। বাসায় একটু মুরগির মাংস থাকলেই খুব সহজে তৈরি করা যায়।

বাংলাদেশ জার্নালের আজকের আয়োজনে পাঠকদের জন্য রইলো মজাদার ভিন্ন স্বাদের মালাই কাবাব রেসিপি।

তৈরির জন্য যা যা প্রয়োজন

১. মুরগির মাংস (বোনলেস)- হাফ কেজি

২. টক দই- হাফ কাপ

৩. আদা-রসুন বাটা- ২ চা চামচ

৪. মরিচের গুড়ো- ১ চা চামচ

৫. ধনে গুঁড়ো- ১ টেবিল চামচ

৬. জিরে গুঁড়ো- ১ টেবিল চামচ

৭. কাজু বাদাম বাটা- দেড় চা চামচ

৮. লেবুর রস- ২ চা চামচ

৯. মিল্ক ক্রিম -২ চা চামচ

১০. মাখন- ১ চামচ

১১. লবন- স্বাদ মতো
যেভাবে তৈরি করবেন

প্রথমে একটি পাত্রে মুরগির মাংস টুকরো করে নিয়ে সব মশলা এবং দই মেখে নিতে হবে। এখন মাংসের পাত্রটি এক ঘণ্টার জন্য ফ্রিজে ঢুকিয়ে রাখুন। এবার মাংস বার করে কাঠিতে গেঁথে গ্যাস জ্বালিয়ে ৭-৮ মিনিট ভালো করে সেঁকে নিতে হবে। মাংস সেঁকা হয়ে গেলে ভাল ভাবে মাখন মেখে গরম গরম পরিবেশন করুন মজাদার মালাই কাবাব।

এ জাতীয় আরও খবর

কবিতা, কথাসাহিত্য ও জীবনের নানা বাঁকেকবি ও কথাসাহিত্যিক এ কে সরকার শাওনের সঙ্গে একান্ত সাক্ষাৎকার

নবীনগরে পূর্ব বিরোধের জেরে গুলি বিনিময়, আহত ১০ জন

কাগজে পরিবেশিত খাবারে বাড়ছে স্বাস্থ্যঝুঁকি

ধোবাউড়ায় তীব্র এলপিজি সংকট, দোকানে দোকানে ঘুরেও মিলছে না সিলিন্ডার

রইদ’-এর ঝুলিতে তিন পুরস্কার, সেরা অভিনেত্রী তুষি

স্বাস্থ্যব্যবস্থাসহ দেশের সব প্রতিষ্ঠানই বিপর্যস্ত: জামায়াত আমির

৭৫ মিনিটে তিন ভূমিকম্প, কেঁপে উঠল ঢাকাসহ বিভিন্ন এলাকা

৯ দিনের সফরে অস্ট্রেলিয়া-যুক্তরাষ্ট্র গেলেন সেনাপ্রধান

সেপ্টেম্বরে সড়ক দুর্ঘটনায় ৪২৩ মৃত্যু, সবচেয়ে বেশি মোটরসাইকেলে

মদিনার বিদ্যুৎকেন্দ্রে হুথিদের হামলার নিন্দা বাংলাদেশের

জাতিসংঘ অধিবেশনের পর নিউইয়র্কে থাকায় ইরানের দুই কূটনীতিক বহিষ্কার

বাংলাদেশি বংশোদ্ভূত সুলিভানের ইতিহাসগড়া গোল, যুক্তরাষ্ট্রের বড় জয়