,

কলকাতার দুই ক্রিকেটারের করোনা, ম্যাচ স্থগিত

news-image

স্পোর্টস ডেস্ক : সাকিব আল হাসানের দল কলকাতা নাইট রাইডার্সের দুই ক্রিকেটার করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন। এই খবর আসার পর কলকাতার বিপক্ষে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর ম্যাচ স্থগিত করা হচ্ছে।

সোমবারে বাংলাদেশ সময় রাত ৮টায় আইপিএলের সূচি অনুযায়ী মাঠে নামার কথা ছিল দুদলের।

ক্রিকবাজ লিখেছে, ভারতীয় ক্রিকেট বোর্ড সোমবারের ম্যাচটি স্থগিত করে নতুন সূচি করতে যাচ্ছে।

ভারতীয় গণমাধ্যম সূত্রে জানা যায়, দুই ক্রিকেটার বরুণ চক্রবর্তী ও সন্দীপ ওয়ারিয়ার চোটের জন্য হাসপাতালে স্ক্যান করাতে গিয়েছিলেন। সেখান থেকেই তারা করোনা আক্রান্ত হয়েছেন। এই দুজন আক্রান্ত হওয়ার পর তাৎক্ষণিকভাবে বাকি সবার কভিড-১৯ পরীক্ষা করা হয়। এতে অন্যদের ফল নেগেটিভ এসেছে।

সোমবার আহমেদাবাদের নরেন্দ্র মোদি স্টেডিয়ামে মুখোমুখি হওয়ার কথা ছিল কলকাতা-বেঙ্গালুরুর। কিন্তু স্থানীয় আয়োজক গুজরাট ক্রিকেট অ্যাসোসিয়েশন জানিয়েছে ম্যাচটির সূচি ইতোমধ্যে বদল করা হয়েছে।

আইপিএলে এবার ১০ পয়েন্ট নিয়ে টেবিলের তিন নম্বরে আছে বিরাট কোহলি বেঙ্গালুরুর। মাত্র ৪ পয়েন্ট নিয়ে আট দলের মধ্যে সপ্তম স্থানে অবস্থান সাকিব আল হাসানের কলকাতার।

 

এ জাতীয় আরও খবর

সবকিছুর সমালোচনা না করে সরকারকে সহযোগিতার আহ্বান

নতুন অপরাধ ঠেকাতে পুরোনো আইন যথেষ্ট নয়: স্বরাষ্ট্রমন্ত্রী

মেট্রোরেলের দুই প্রকল্পে ব্যয় বাড়ল ১ লাখ ১০ হাজার কোটি টাকা

দোলাবাড়ি ঋষিপাড়া পঞ্চায়েত কমিটির সভাপতি কালীপদ ঋষি দুর্বৃত্তদের হামলায় গুরুতর আহত

ম্যাচ ছাড়াই সেমিফাইনালে উঠতে পারে বাংলাদেশ

হবু বরকে নিয়ে কী ইঙ্গিত দিলেন মিমি?

বিগত সময়ে শিক্ষাখাতের বরাদ্দে শুভঙ্করের ফাঁকি ছিল : শিক্ষামন্ত্রী

বাণিজ্য- বিনিয়োগ বাড়াতে বাংলাদেশ-ইইউর নতুন উদ্যোগ

আকাশ থেকে বাঘ দেখার সুযোগ, সুন্দরবনে ফাইভ-স্টার ট্রি-হাউস রিসোর্টের পরিকল্পনা

ক্রিকেটার রিংকুর জীবনসঙ্গী হতে যাচ্ছেন এমপি প্রিয়া

উত্তর কোরিয়াকে ৩২৫ কোটি ডলার ক্ষতিপূরণ দেওয়ার নির্দেশ দক্ষিণ কোরিয়ার আদালতের

ইয়েমেনে সৌদির এফ-১৫ যুদ্ধবিমান ভূপাতিতের দাবি হুথিদের