,

খালেদা জিয়ার করোনা নিয়ে চিকিৎসকদের ‘ভয় কেটেছে’

news-image

নিজস্ব প্রতিবেদক : হাসপাতালে ভর্তি বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার করোনা জটিলতা নিয়ে ‘ভয় কেটে গেছে’ বলে জানিয়েছেন তার ব্যক্তিগত চিকিৎসকরা।

এতদিন হাসপাতালে নিতে না পারায় এখন তার আর্থারাইটিস ও ডায়াবেটিসসহ অন্যান্য রোগের পরীক্ষা-নিরীক্ষা করা হবে।

করোনা আক্রান্ত বিএনপির চেয়ারপারসনকে মঙ্গলবার রাতে রাজধানীর এভারকেয়ার হাসপাতালে ভর্তি করা হয়েছে।

করোনা পরবর্তী জটিলতা মোকাবিলায় সার্বক্ষণিক মনিটরিং করার জন্য তার মেডিকেল টিমের সদস্য ও হাসপাতালের চিকিৎসকদের পরামর্শে তাকে হাসপাতালে ভর্তি করা হয়।

খালেদা জিয়ার ব্যক্তিগত চিকিৎসক দলের সদস্য ডা. এজেডএম জাহিদ হোসেন দেশ রূপান্তরকে বলেন, সিটি স্ক্যান ছাড়া যেসব পরীক্ষা বাসায় রেখে সম্ভব নয়, ওই সব পরীক্ষা এভারকেয়ার হাসপাতালে করানো হয়েছে।

বর্তমানে হৃদ্‌রোগ বিশেষজ্ঞ অধ্যাপক ডা. শাহাবুদ্দিন তালুকদারের তত্ত্বাবধানে খালেদা জিয়ার চিকিৎসা চলছে।

নিয়মিত চেক-আপের অংশ হিসেবে তার বেশ কিছু পরীক্ষা-নিরীক্ষা চলছে। এ সব পরীক্ষার রিপোর্ট দেখে তার চিকিৎসার করণীয় বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হবে।

ডা. জাহিদ বলেন, চেয়ারপারসনের করোনা নিয়ে যে ভয় ছিল, সেই ভয় কেটে গেছে। এখন পরীক্ষা-নিরীক্ষার পর চিকিৎসকরা সিদ্ধান্ত নেবেন তাকে হাসপাতালে নাকি বাসায় চিকিৎসা দেওয়া হবে।

গত ১১ এপ্রিল খালেদা জিয়ার করোনা পজিটিভ আসে। দ্বিতীয় দফায় করোনার নমুনা জমা দেওয়ার পর ২৫ এপ্রিলের ফলাফলও পজিটিভ আসে। তবে তার শারীরিক অবস্থা ভালো বলেন জানান ব্যক্তিগত চিকিৎসক ডা. এফএম সিদ্দিকী।

এ জাতীয় আরও খবর

ডেঙ্গু রোধে জনসচেতনতা বাড়ানোর আহ্বান ডা. রফিকুল ইসলামের

হাইতিতে জাতিসংঘ মিশনে যাচ্ছে সেনাবাহিনীর ৫০ সদস্যের দল

ক্যাম্পাসে গণতন্ত্র দমনের অভিযোগ বিএনপি-ছাত্রদলের বিরুদ্ধে: ডাকসু জিএস

মালয়েশিয়ায় কর্মী নিয়োগ শুরু, অনুমোদিত এজেন্সির মাধ্যমে যাওয়ার সুযোগ

ডেঙ্গুতে এক দিনে আরও ১০ জনের মৃত্যু

বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে কমিটি গঠন স্থগিত

যুব উন্নয়নের নিয়োগ পরীক্ষায় প্রশ্নফাঁস, গ্রেপ্তার ৫

ক্রিকেটারদের ৮ লাগেজ চুরি, আটক ৪

সাজেকে অবরোধ স্থগিত, পর্যটকদের জন্য খুলল সব কেন্দ্র

শিল্পে গ্যাস সংযোগের অগ্রাধিকার ঠিক করতে কমিটি গঠন

স্থানীয় সরকার প্রতিষ্ঠানে কেনাকাটা ও দরপত্র বন্ধের নির্দেশ

গাজীপুরে পুলিশ ফাঁড়িতে হামলা, আহত ২ সদস্য