,

করোনা : মুখে খাওয়ার ওষুধ আনছে ফাইজার

news-image

অনলাইন ডেস্ক : মার্কিন ফার্মাসিউটিক্যাল কম্পানি ফাইজার এবার করোনাভাইরাস প্রতিরোধে এবার মুখে খাওয়ার উপযোগী ওষুধ আনার ঘোষাণা দিয়েছে। ফাইজারের প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) আলবার্ট বোরলা বলেছেন, ওই ওষুধ চলতি বছরের শেষ দিকে বাজারে আসতে পারে। খবর সিএনবিসির।

তিনি আরও বলেন, ‘ক্লিনিক্যাল ট্রায়াল ভালোভাবে চললে এবং ফুড অ্যান্ড ড্রাগ অ্যাডমিনস্ট্রিশনের অনুমোদন পেলে চলতি বছরের শেষের দিকে যুক্তরাষ্ট্রজুড়ে এটি বিতরণ করা হবে।’ বিষয়টি নিয়ে স্বাস্থ্য বিশেষজ্ঞরা বলছেন, ‌’মুখে খাওয়ার ওষুধ পরিস্থিতি অনেকটাই বদলে দেবে। নতুন আক্রান্ত ব্যক্তিরা হাসপাতালে না গিয়ে বাসায় বসেও এই ওষুধ খেতে পারবেন।’

ফাইজার ও জার্মান প্রতিষ্ঠান বায়োএনটেক যৌথভাবে করোনাভাইরাসের টিকা তৈরি করেছে। এরই মধ্যে যুক্তরাজ্য, যুক্তরাষ্ট্রসহ বিশ্বের বিভিন্ন দেশে চলছে এই টিকার প্রয়োগ। করোনার চিকিৎসায় দুটি ‘অ্যান্টি-ভাইরাল’ ওষুধ নিয়ে কাজ করছে ফাইজার। এর মধ্যে একটি মুখে, অন্যটি ইনজেকশনের মাধ্যম গ্রহণের ওষুধ।

এ জাতীয় আরও খবর

সাম্প্রদায়িক সম্প্রীতির অনন্য বন্ধনে উদযাপিত হোক কীর্ত্তিপাশার দুর্গাপূজা: মো: রেজাউল হাসান মুন্না

শনিবার চলছে সরকারি অফিস

ইরানে নারী কমান্ডার ও পুলিশ কর্মকর্তাকে গুলি করে হত্যা

মিষ্টির আসনে এমপি হতে চান ৬৭ জন, প্রার্থী মেঘনা আলমও

নিয়োগের ৫ দিনেই বরখাস্ত ট্রাম্পের প্রেস সেক্রেটারি!

জুলাই সনদ বাস্তবায়ন রাজনীতি ও আমলাতন্ত্রে জিম্মি: টিআইবি

সন্ধ্যায় জিম্বাবুয়ের মুখোমুখি হবে বাংলাদেশ

কসবায় পুকুরে ডুবে মাদ্রাসা ছাত্রের মৃত্যু

রাজবাড়ীতে গুলিতে শীর্ষ সন্ত্রাসী নিহত

দুর্গোৎসবের মহাসপ্তমী আজ

‘প্রতিরোধমূলক গ্রেপ্তার’ অভিজিৎ, মুক্তি পেলেন নেহা বোরা

কক্সবাজারের ইনানীতে রিসোর্টে আগুন, ৫ জনের মৃত্যু