শুক্রবার, ২৪শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ৯ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

ভ্যাকসিন পেতে কারও সাথে বিশেষ সম্পর্কের দরকার নেই : কাদের

news-image

নিজস্ব প্রতিবেদক : করোনাভাইরোসের ভ্যাকসিন নিয়ে কারও সাথে বিশেষ কোনো সম্পর্কের দরকার নেই বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। জনগণকে বাঁচাতে যেখান থেকে সম্ভব সরকার সেখান থেকেই ভ্যাকসিন সংগ্রহ করবে বলে আশা ব্যক্ত করেছেন তিনি। একই সঙ্গে দোষারোপের রাজনীতি পরিহার করে অভিন্ন শত্রু করোনা মোকাবেলা-ই এখন বড় চ্যালেঞ্জ বলেও জানান মন্ত্রী।

আজ বুধবার সকালে বনানী কবরস্থানে শহীদ শেখ জামালের ৬৮তম জন্মবার্ষিকী উপলক্ষে তার সমাধিতে প্রথমে প্রধানমন্ত্রীর পক্ষে ও পরে দলের পক্ষে শ্রদ্ধা নিবেদন শেষে সাংবাদিকদের এসব কথা বলেন ওবায়দুল কাদের।

বঙ্গবন্ধু পরিবারের সাহস ও মেধার যে রাজনীতি; শেখ জামাল তারই অনন্য দৃষ্টান্ত উল্লেখ করে ওবায়দুল কাদের বলেন, তার জন্মদিনে একটাই চাওয়া যারাই করুক, এ ধরনের হত্যাকাণ্ড যেন আর না ঘটে।

যারা ১৯৭৫ এ নির্মম হত্যাকাণ্ডের নেপথ্যে ছিলেন, তারা রেহাই পায়নি উল্লেখ করে আওয়ামী লীগ সাধারণ সম্পাদক বলেন, বঙ্গবন্ধুর এই নৃশংস হত্যাকাণ্ড না হলে আরও একটি খুনিদল জিয়াউর রহমানকে হত্যা করার সাহস পেত না। জিয়াউর রহমান নিজেই হত্যাকাণ্ডের মাস্টার মাইন্ড ছিলেন এবং তার পরিণতি তাকে ভোগ করতে হয়েছে বলেও মন্তব্য করেন তিনি।

বিএনপিকে উদ্দেশ করে আওয়ামী লীগ সাধারণ সম্পাদক বলেন, হত্যা, ষড়যন্ত্রের রাজনীতি পরিহার করুন। সবকিছুতে ব্যর্থ হয়ে বিএনপি এখন শেখ হাসিনাকে রাজনীতি থেকে সরিয়ে দেওয়ার ষড়যন্ত্র করছে উল্লেখ করে দেশে সত্যিকারের গণতন্ত্র প্রতিষ্ঠা করতে বিএনপিকে হত্যা, ষড়যন্ত্র ও সন্ত্রাসের পথ থেকে সরে আসার আহ্বান জানান ওবয়দুল কাদের।

পরে শেখ জামালের সমাধিতে ঢাকা মহানগর উত্তর ও দক্ষিণ আওয়ামী লীগ, যুবলীগ, কৃষকলীগ, স্বেচ্ছাসেবক লীগ, মৎস্যজীবী লীগ,মহিলা শ্রমিক লীগ, শেখ জামাল জাতীয় স্মৃতি পরিষদ, বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোটসহ বিভিন্ন সামাজিক-সাংস্কৃতিক সংগঠনের নেতৃবৃন্দ ফুলেল শ্রদ্ধা জানান।

তিনি বলেন, দোষারোপের রাজনীতি পরিহার করে দলমত নির্বিশেষে ঐক্যবদ্ধভাবে সকলের অভিন্ন শত্রু করোনাকে মোকাবেলা করাই এখন সবচেয়ে বড় চ্যালেঞ্জ।

এ জাতীয় আরও খবর

রাষ্ট্রপতির পদত্যাগ হলে সাংবিধানিক প্রক্রিয়া অনুসরণ: স্বরাষ্ট্রমন্ত্রী

মালদ্বীপের প্রতিরক্ষামন্ত্রীর সঙ্গে বাংলাদেশ হাইকমিশনারের বৈঠক

বোয়ালখালীতে ৫ শ্রমিকের মৃত্যু, মামলা ছাড়াই চলছে সমঝোতার চেষ্টা

১৭ বছর পর ইংল্যান্ড সফরে বাংলাদেশ, টেস্ট হবে লর্ডসে

২৭ জুলাই থেকে চট্টগ্রাম বোর্ডের HSCপরীক্ষা শুরু

ব্রিকস সম্মেলনে যোগ দিতে তারেক রহমানকে মোদির আমন্ত্রণ

গাজী নজরুলের বহিষ্কার জানিয়ে ইসিকে চিঠি জামায়াতের

ইরান ইস্যুতে কঠিন কূটনৈতিক চাপে ট্রাম্প

মানবিক সহায়তায় আলোচনায় ‘আমরা বিএনপি পরিবার’

২০৩৪ সালে ট্রিলিয়ন ডলারের অর্থনীতির লক্ষ্য বাংলাদেশের

শ্রীলঙ্কার পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে ড. খলিলুরের বৈঠক

তথ্যমন্ত্রীর নামে ভুয়া ফেসবুক অ্যাকাউন্ট, সতর্কবার্তা