,

গভীর রাতে নবজাতকটি ফুটপাতে কাঁদছিল!

news-image

নিজস্ব প্রতিবেদন : চট্টগ্রাম মহানগরীর ফুটপাত থেকে এক নবজাতকে উদ্ধার করেছে পুলিশ। শুক্রবার দিনগত রাত পৌনে ২টার দিকে জিইসি মোড় প্রিমিয়ার বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস এলাকা থেকে শিশুটিকে উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়।

জানা গেছে, আল আমিন নামের এক স্থানীয় বাসিন্দা রাতে বাসার নিচে শিশুর কান্নার শব্দ শুনতে পান। পরে নিচে নেমে গিয়ে দেখেন ফুটপাতে একটি কন্যাশিশু কান্না করছে।

পরে তিনি জাতীয় জরুরি সেবার হটলাইন নম্বর ৯৯৯-এ ফোন করলে রাত পৌনে ২টার দিকে পুলিশ নবজাতককে উদ্ধার করে হাসপাতালে পাঠায়। বর্তমানে শিশুটি চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের ৩২ নম্বর ওয়ার্ডে চিকিৎসাধীন।

চকবাজার থানার ওসি মোহাম্মদ আলমগীর বলেন, হাসপাতালে ভর্তির সময় শিশুটির অবস্থা আশঙ্কাজনক ছিল। ভোর ৪টার দিকে অবস্থার উন্নতি হয়েছে।

নবজাতককে ফুটপাতে যে বা যারা রেখে গেছেন, তাদের শনাক্ত করতে সিসিটিভি ফুটেজ সংগ্রহ করা হয়েছে বলে জানান তিনি।

এ জাতীয় আরও খবর

ডেঙ্গু রোধে জনসচেতনতা বাড়ানোর আহ্বান ডা. রফিকুল ইসলামের

হাইতিতে জাতিসংঘ মিশনে যাচ্ছে সেনাবাহিনীর ৫০ সদস্যের দল

ক্যাম্পাসে গণতন্ত্র দমনের অভিযোগ বিএনপি-ছাত্রদলের বিরুদ্ধে: ডাকসু জিএস

মালয়েশিয়ায় কর্মী নিয়োগ শুরু, অনুমোদিত এজেন্সির মাধ্যমে যাওয়ার সুযোগ

ডেঙ্গুতে এক দিনে আরও ১০ জনের মৃত্যু

বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে কমিটি গঠন স্থগিত

যুব উন্নয়নের নিয়োগ পরীক্ষায় প্রশ্নফাঁস, গ্রেপ্তার ৫

ক্রিকেটারদের ৮ লাগেজ চুরি, আটক ৪

সাজেকে অবরোধ স্থগিত, পর্যটকদের জন্য খুলল সব কেন্দ্র

শিল্পে গ্যাস সংযোগের অগ্রাধিকার ঠিক করতে কমিটি গঠন

স্থানীয় সরকার প্রতিষ্ঠানে কেনাকাটা ও দরপত্র বন্ধের নির্দেশ

গাজীপুরে পুলিশ ফাঁড়িতে হামলা, আহত ২ সদস্য