,

ভারি বর্ষণে সৌদিতে বন্যা

news-image

অনলাইন ডেস্ক: সৌদি আরবের বিভিন্ন অঞ্চলে ভারি বর্ষণে বন্যা সৃষ্টি হয়েছে। অপরদিকে তুষারপাতে ঢেকেছে দেশটির উত্তরের হাইল ও দক্ষিণের আসির প্রদেশের কিছু অঞ্চল।

এর আগে শনিবার দেশটির বিভিন্ন অঞ্চলে বৃষ্টিপাত শুরু হয়। সামাজিক যোগাযোগ মাধ্যমে মক্কা, আল-আকিক ও অন্য অঞ্চলের ভারি বর্ষণে বন্যার ছবি ও ভিডিও ছড়িয়ে পড়েছে।

অন্যদিকে উত্তর-পূর্বাঞ্চলীয় হাইল ও দক্ষিণ-পূর্বাঞ্চলীয় আসির প্রদেশের তুষারপাতে সৃষ্ট বরফের স্তুপের ছবি ও ভিডিও ছড়িয়েছে সামাজিক যোগাযোগ মাধ্যমে।
সামাজিক যোগাযোগ মাধ্যমের চিত্রে দেখা যায়, সৌদি আরবের বৃহত্তম আগ্নেয়গিরি ক্ষেত্র হাইলের হাররাত বানি রাশিদের পাহাড়ি অঞ্চল পুরু বরফে ঢেকে গিয়েছে।

এছাড়া আসিরের আবহা, খামিস মুশায়িত, তানুমা ও আল-নামাসসহ বিভিন্ন শহরের বাসিন্দারা তুমুল বৃষ্টিপাতের সাথে তুষারপাতও প্রত্যক্ষ করেন।

সৌদি আরবের ন্যাশনাল সেন্টার অব মেট্রোলজি জানিয়েছে, তারা জিজান, আসির, আল-বাহা ও মক্কাতে বজ্রপাত ও শিলাবৃষ্টির আশঙ্কা করছেন। সূত্র: আল-আরাবিয়া

এ জাতীয় আরও খবর

ডেঙ্গু রোধে জনসচেতনতা বাড়ানোর আহ্বান ডা. রফিকুল ইসলামের

হাইতিতে জাতিসংঘ মিশনে যাচ্ছে সেনাবাহিনীর ৫০ সদস্যের দল

ক্যাম্পাসে গণতন্ত্র দমনের অভিযোগ বিএনপি-ছাত্রদলের বিরুদ্ধে: ডাকসু জিএস

মালয়েশিয়ায় কর্মী নিয়োগ শুরু, অনুমোদিত এজেন্সির মাধ্যমে যাওয়ার সুযোগ

ডেঙ্গুতে এক দিনে আরও ১০ জনের মৃত্যু

বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে কমিটি গঠন স্থগিত

যুব উন্নয়নের নিয়োগ পরীক্ষায় প্রশ্নফাঁস, গ্রেপ্তার ৫

ক্রিকেটারদের ৮ লাগেজ চুরি, আটক ৪

সাজেকে অবরোধ স্থগিত, পর্যটকদের জন্য খুলল সব কেন্দ্র

শিল্পে গ্যাস সংযোগের অগ্রাধিকার ঠিক করতে কমিটি গঠন

স্থানীয় সরকার প্রতিষ্ঠানে কেনাকাটা ও দরপত্র বন্ধের নির্দেশ

গাজীপুরে পুলিশ ফাঁড়িতে হামলা, আহত ২ সদস্য