,

কবরী একজনই হয় : শাবানা

news-image

বিনোদন প্রতিবেদক : বাংলা সিনেমার উজ্জ্বল দুই নক্ষত্র শাবানা ও কবরী। চলচ্চিত্রে তাদের অবদান অসামান্য। তাদেরই একজন কবরী, চলে গেলেন না ফেরার দেশে। আর দেশ থেকে হাজার মাইল দূরে যুক্তরাষ্ট্রের নিউ জার্সিতে শাবানার বসবাস। কবরীর মৃত্যুতে বাকরুদ্ধ শাবানা। কান্নাভেজা কণ্ঠে কবরীকে জানিয়েছেন শ্রদ্ধা।

জনপ্রিয় অভিনেতা মিশা সওদাগর জানান, ‘কবরী আপুর মৃত্যুর কথা যখন শাবানাজি কে বললাম, তিনি অনেকক্ষণ কথা বলেননি। তারপর কান্নাভেজা কণ্ঠে বললেন, “কবরী একজনই হয়”। কিংবদন্তির প্রতি আরেক কিংবদন্তির অসাধারণ সম্মান।’

সবাইকে কাঁদিয়ে পৃথিবী থেকে বিদায় নিলেন ঢাকাই সিনেমার ‘মিষ্টি মেয়ে’খ্যাত বরেণ্য অভিনেত্রী ও রাজনীতিবিদ সারাহ বেগম কবরী। শুক্রবার দিবাগত রাত ১২টা ২০ মিনিটে চিকিৎসাধীন অবস্থায় তিনি শেষ নিশ্বাস ত্যাগ করেন। তার মৃত্যুতে শোকের ছায়া নেমে এসেছে চলচ্চিত্র অঙ্গনে।

গত ৫ এপ্রিল কবরীর নমুনা পরীক্ষায় করোনা ভাইরাসের রিপোর্ট পজিটিভ আসে। এরপর ওইদিন রাতেই তাকে কুর্মিটোলা হাসপাতালে ভর্তি করা হয়। শারীরিক অবস্থার অবনতি হলে তাকে রাজধানীর কুর্মিটোলা জেনারেল হাসপাতাল থেকে স্থানান্তর করা হয় শেখ রাসেল গ্যাস্ট্রোলিভার ইনস্টিটিউট ও হাসপাতালের আইসিইউতে। ১৫ এপ্রিল নেওয়া হয় লাইফ সাপোর্টে। সেখানেই চিকিৎসাধীন অবস্থায় না ফেরার দেশে পাড়ি জমান কিংবদন্তি এই অভিনেত্রী।

এ জাতীয় আরও খবর

ডেঙ্গু রোধে জনসচেতনতা বাড়ানোর আহ্বান ডা. রফিকুল ইসলামের

হাইতিতে জাতিসংঘ মিশনে যাচ্ছে সেনাবাহিনীর ৫০ সদস্যের দল

ক্যাম্পাসে গণতন্ত্র দমনের অভিযোগ বিএনপি-ছাত্রদলের বিরুদ্ধে: ডাকসু জিএস

মালয়েশিয়ায় কর্মী নিয়োগ শুরু, অনুমোদিত এজেন্সির মাধ্যমে যাওয়ার সুযোগ

ডেঙ্গুতে এক দিনে আরও ১০ জনের মৃত্যু

বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে কমিটি গঠন স্থগিত

যুব উন্নয়নের নিয়োগ পরীক্ষায় প্রশ্নফাঁস, গ্রেপ্তার ৫

ক্রিকেটারদের ৮ লাগেজ চুরি, আটক ৪

সাজেকে অবরোধ স্থগিত, পর্যটকদের জন্য খুলল সব কেন্দ্র

শিল্পে গ্যাস সংযোগের অগ্রাধিকার ঠিক করতে কমিটি গঠন

স্থানীয় সরকার প্রতিষ্ঠানে কেনাকাটা ও দরপত্র বন্ধের নির্দেশ

গাজীপুরে পুলিশ ফাঁড়িতে হামলা, আহত ২ সদস্য