,

করোনাভাইরাস : ৩য় বারের মতো লকডাউনে ফ্রান্স

news-image

আন্তর্জাতিক ডেস্ক : বিশ্বজুড়ে তাণ্ডব চালাচ্ছে করোনাভাইরাস। নতুন করে আতঙ্ক বাড়াচ্ছে করোনার ভিন্ন ভিন্ন ধরন। এমন পরিস্থিতিতে তৃতীয়বারের মতো জাতীয় লকডাউনে প্রবেশ করেছে ফ্রান্স। আগামী চার সপ্তাহ দেশটিতে সব স্কুল ও অপ্রয়োজনীয় দোকানপাট বন্ধ থাকবে। পাশাপাশি প্রতিদিন সন্ধ্যা সাতটা থেকে সকাল ছয়টা পর্যন্ত কারফিউ বলবৎ থাকবে। দেশটিতে ক্রমবর্ধমান করোনা রোগীর সংখ্যা সামাল দিতেই এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

রবিবার (৪ এপ্রিল) এ খবর দিয়েছে ব্রিটিশ গণমাধ্যম বিবিসি। প্রতিবেদনে বলা হয়েছে, গত শুক্রবার ফ্রান্সের বিভিন্ন হাসপাতালের আইসিইউতে গুরুতর অসুস্থ করোনার রোগীর সংখ্যা একসাথে ১৪৫ জন বেড়েছে। গত পাঁচ মাসে একদিনে এত গুরুতর রোগী বাড়েনি। এমতাবস্থায় হাসপাতালগুলোতে শয্যার সংখ্যা আরও বাড়ানোর প্রতিশ্রুতি দিয়েছেন দেশটির প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রন।

ফ্রান্সে এ মুহূর্তে প্রায় পাঁচ হাজার করোনা রোগী আইসিউতে আছেন। এছাড়া, শুক্রবার নতুন শনাক্ত হয়েছেন ৪৬ হাজার ৬৭৭ এবং প্রাণ হারিয়েছেন ৩০৪ জন।

শনিবারে লকডাউনের বিধিনিষেধ এলেও আগামী মঙ্গলবার থেকে কোনো অকাট্য কারণছাড়া ফ্রেঞ্চ নাগরিকরা নিজ বাড়ি থেকে ১০ কিলোমিটারের বেশি দূরে যেতে পারবেন না।

 

এ জাতীয় আরও খবর

সবকিছুর সমালোচনা না করে সরকারকে সহযোগিতার আহ্বান

নতুন অপরাধ ঠেকাতে পুরোনো আইন যথেষ্ট নয়: স্বরাষ্ট্রমন্ত্রী

মেট্রোরেলের দুই প্রকল্পে ব্যয় বাড়ল ১ লাখ ১০ হাজার কোটি টাকা

দোলাবাড়ি ঋষিপাড়া পঞ্চায়েত কমিটির সভাপতি কালীপদ ঋষি দুর্বৃত্তদের হামলায় গুরুতর আহত

ম্যাচ ছাড়াই সেমিফাইনালে উঠতে পারে বাংলাদেশ

হবু বরকে নিয়ে কী ইঙ্গিত দিলেন মিমি?

বিগত সময়ে শিক্ষাখাতের বরাদ্দে শুভঙ্করের ফাঁকি ছিল : শিক্ষামন্ত্রী

বাণিজ্য- বিনিয়োগ বাড়াতে বাংলাদেশ-ইইউর নতুন উদ্যোগ

আকাশ থেকে বাঘ দেখার সুযোগ, সুন্দরবনে ফাইভ-স্টার ট্রি-হাউস রিসোর্টের পরিকল্পনা

ক্রিকেটার রিংকুর জীবনসঙ্গী হতে যাচ্ছেন এমপি প্রিয়া

উত্তর কোরিয়াকে ৩২৫ কোটি ডলার ক্ষতিপূরণ দেওয়ার নির্দেশ দক্ষিণ কোরিয়ার আদালতের

ইয়েমেনে সৌদির এফ-১৫ যুদ্ধবিমান ভূপাতিতের দাবি হুথিদের