বৃহস্পতিবার, ১৬ই জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ১লা শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

টানা বৃষ্টি, অনিশ্চয়তায় ম্যাচ

news-image

স্পোর্টস ডেস্ক : নিউজিল্যান্ড বিপক্ষে তৃতীয় টি-টোয়েন্টি ম্যাচে দুপুর ১২টায় মাঠে নামার কথা রয়েছে বাংলাদেশ। কিন্তু এরইমধ্যে বাগড়া বাধাচ্ছে বৃষ্টি। প্রকৃতির বেখেয়ালে সিরিজের শেষ ম্যাচটিতে টস হতে বিলম্ব হচ্ছে।

শুধু তাই নয়, পুরো ম্যাচ নিয়েই দেখা দিয়েছে অনিশ্চয়তা। কেননা একই মাঠে অস্ট্রেলিয়া ও নিউজিল্যান্ড নারী দলের মধ্যকার টি-টোয়েন্টি ম্যাচ মাত্র ২.৫ ওভার খেলা হওয়ার পরই পরিত্যক্ত ঘোষণা করে দেয়া হয়েছে।

উল্লেখ্য, এই ম্যাচে ঊরুর ইনজুরির কারণে থাকছেন না নিয়মিত টি-টোয়েন্টি অধিনায়ক মাহমুদউল্লাহ রিয়াদ। তার জায়গায় বাংলাদেশের সপ্তম টি-টোয়েন্টি অধিনায়ক হতে চলেছেন লিটন দাস।

বাংলাদেশের সম্ভাব্য একাদশ: মোহাম্মদ নাঈম শেখ, নাজমুল হাসান শান্ত, সৌম্য সরকার, লিটন দাস (অধিনায়ক), মোহাম্মদ মিথুন, আফিফ হোসেন ধ্রুব, মোসাদ্দেক হোসেন সৈকত, নাসুম আহমেদ, রুবেল হোসেন ও শরিফুল ইসলাম।

এ জাতীয় আরও খবর

ডিসেম্বরে চালু হতে পারে পান্থকুঞ্জ র‌্যাম্প

শিক্ষা ভবন ছাড়লেন আন্দোলনরত শিক্ষার্থীরা

দুর্নীতিমুক্ত দেশ গড়ার আহ্বান বিরোধীদলীয় নেতার

অনুপস্থিত পরীক্ষার্থীদের ফের পরীক্ষার সুযোগ

সব সরকারি সুবিধা এক কার্ডে, আসছে ‘ইউনিভার্সাল কার্ড’

আর্জেন্টিনা-ইংল্যান্ড লড়াইয়ে ইতিহাস নয়, জয় চায় দুই দল

শহীদ-মুক্তিযোদ্ধার তালিকা প্রণয়নে রাজনীতির অভিযোগ প্রধানমন্ত্রীর

বাংলাদেশে বিনিয়োগ বাড়াতে চায় সৌদি আরব

শিক্ষামন্ত্রীর পদত্যাগের দাবিকে অযৌক্তিক বলছেন অনেক শিক্ষার্থী

সচিবালয়ের পথে লংমার্চে শিক্ষার্থীরা

সাজেকে ভ্রমণ নিষেধাজ্ঞা তুলে নেওয়া হলো

হামের উপসর্গে আরও ৫ শিশুর মৃত্যু