,

অভিনেতা সোহেল চৌধুরী হত্যা মামলার আসামি গ্রেফতার

news-image

বিনোদন ডেস্ক : চিত্রনায়ক সোহেল চৌধুরীসহ কয়েকটি হত্যা মামলার আসামি ফারুক সরকার আব্বাসীকে অবশেষে গ্রেফতার করেছে পুলিশ। গতকাল বুধবার বিকেলে ঢাকার হাজারীবাগ থানার পূর্ব রায়েরবাজার এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়। তিনি মেঘনা উপজেলার ভাওরখোলা ইউনিয়নের চেয়ারম্যান।

কুমিল্লার অতিরিক্ত পুলিশ সুপার (অপরাধ) শাহরিয়ার মোহাম্মদ মিয়াজী গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেছেন। আজ বৃহস্পতিবার মেঘনা থানা পুলিশ ও কুমিল্লা ডিবি তত্ত্বাবধানে তাকে কুমিল্লা জেল হাজতে প্রেরণ করা হবে।

তিনি আরও বলেন, আমাদের কাছে তথ্য ছিল দু’টি মামলায় ওই চেয়ারম্যান উচ্চ আদালত থেকে চার সপ্তাহের আগাম জামিনে রয়েছেন। তবে বাদীপক্ষ ওই জামিন বাতিলের জন্য আপিল করে। এরই পরিপ্রেক্ষিতে ওই চেয়ারম্যানের অস্ত্র মামলার আগাম জামিন আপিল বিভাগ স্থগিত করেছেন বলে আমরা জেনেছি।
এরপর বিষয়টি নিশ্চিত হওয়ার জন্য গত দু’দিন আমরা তাকে গোয়েন্দা নজরদারিতে রাখি। বুধবার নিশ্চিত হই, অস্ত্র মামলায় তাকে উচ্চ আদালতের দেওয়া আগাম জামিনটি স্থগিত করা হয়েছে। এরপর অভিযান চালিয়ে তাকে বুধবার বিকেলে ঢাকার হাজারীবাগ থানার পূর্ব রায়েরবাজার এলাকা থেকে গ্রেফতার করা হয়।

জানা গেছে, আব্বাসীর বিরুদ্ধে চিত্রনায়ক সোহেল চৌধুরীকে হত্যার অভিযোগ রয়েছে। ১৯৯৮ সালের ১৮ ডিসেম্বর রাজধানীর বনানীর ১৭ নম্বর রোডের আবেদীন টাওয়ারে ট্রাম্পস ক্লাবের নিচে নায়ক সোহেল চৌধুরীকে গুলি করে হত্যা করে সন্ত্রাসীরা।

এ ব্যাপারে মেঘনা থানার ওসি আব্দুল মজিদ গণমাধ্যমকে বলেন, শীর্ষ সন্ত্রাসী ফারুক আব্বাসির বিরুদ্ধে মেঘনা থানায় দু’টি হত্যা মামলাসহ কয়েকটি মামলা রয়েছে। তাকে কুমিল্লা ডিবি পুলিশ অন মেঘনা থানার পুলিশ যৌথ অভিযানে তাকে ঢাকা থেকে গ্রেফতার করা হয়েছে।

উল্লেখ্য, ১৯৯৮ সালের ১৮ ডিসেম্বর রাজধানীর বনানীর ১৭ নম্বর রোডের আবেদীন টাওয়ারে ট্রাম্পস ক্লাবের নিচে আশি-নব্বই দশকের বাংলা সিনেমার সাড়া জাগানো চিত্রনায়ক ও ব্যবসায়ী সোহেল চৌধুরীকে গুলি করে হত্যা করা হয়। তিনি ১৯৮৬ সালে সহ-অভিনেত্রী চিত্রনায়িকা দিতিকে বিয়ে করেন।

এ জাতীয় আরও খবর

সবকিছুর সমালোচনা না করে সরকারকে সহযোগিতার আহ্বান

নতুন অপরাধ ঠেকাতে পুরোনো আইন যথেষ্ট নয়: স্বরাষ্ট্রমন্ত্রী

মেট্রোরেলের দুই প্রকল্পে ব্যয় বাড়ল ১ লাখ ১০ হাজার কোটি টাকা

দোলাবাড়ি ঋষিপাড়া পঞ্চায়েত কমিটির সভাপতি কালীপদ ঋষি দুর্বৃত্তদের হামলায় গুরুতর আহত

ম্যাচ ছাড়াই সেমিফাইনালে উঠতে পারে বাংলাদেশ

হবু বরকে নিয়ে কী ইঙ্গিত দিলেন মিমি?

বিগত সময়ে শিক্ষাখাতের বরাদ্দে শুভঙ্করের ফাঁকি ছিল : শিক্ষামন্ত্রী

বাণিজ্য- বিনিয়োগ বাড়াতে বাংলাদেশ-ইইউর নতুন উদ্যোগ

আকাশ থেকে বাঘ দেখার সুযোগ, সুন্দরবনে ফাইভ-স্টার ট্রি-হাউস রিসোর্টের পরিকল্পনা

ক্রিকেটার রিংকুর জীবনসঙ্গী হতে যাচ্ছেন এমপি প্রিয়া

উত্তর কোরিয়াকে ৩২৫ কোটি ডলার ক্ষতিপূরণ দেওয়ার নির্দেশ দক্ষিণ কোরিয়ার আদালতের

ইয়েমেনে সৌদির এফ-১৫ যুদ্ধবিমান ভূপাতিতের দাবি হুথিদের