,

গরমে হাতের যত্ন

news-image

অনলাইন ডেস্ক : আমরা নিয়মিত ত্বকের যত্ন নিলেও হাতের প্রতি তেমন একটা যত্ন নেই না। আর গরমের এই সময়টাতে হাতের জন্য চাই বাড়তি যত্ন। তবে বেশির ভাগ সময়ে আমরা মুখের যত্ন নিয়ে ব্যস্ত থাকি। ত্বকের পাশাপাশি হাতের যত্নও নেয়া উচিত। তবে একটু নিয়ম মেনে চললে খুব সহজেই হাতকে নরম ও কোমল রাখা যায়। মুখের মতো হাতের ত্বকও অনেক স্পর্শকাতর। চলুন জেনে নেয়া যাক হাতের ত্বক সুন্দর রাখতে কীভাবে নিয়মিত পরিচর্যা করবেন।

হ্যান্ডওয়াশ ব্যবহার করুন: সাবান দিয়ে বার বার হাত ধোয়া বন্ধ করুন। সাবানের পরিবর্তে হ্যান্ডওয়াশ ব্যবহার করে এক মিনিট ঘষে হাত ধুয়ে ফেলুন। এতে হাতে ময়লা জমে কালচে হবে না।

স্ক্রাব ব্যবহার করুন: হাতের ত্বক মসৃণ ও নরম করতে নিয়মিত স্ক্রাব ব্যবহার করুন। হাতের ত্বকের মলিন ভাব কমাতে এবং মৃত কোষ দূর করতে স্ক্রাব ব্যবহার বেশ ভালো কাজ করে। বাসায় সামান্য হলুদ, চালের গুঁড়া, মসুরের ডালের গুঁড়া একসঙ্গে মিশিয়ে হাতে কিছুক্ষণ ঘষার পর ধুয়ে ফেলুন। এতে হাতের ত্বক মসৃণ ও নরম হবে।

সানস্ক্রিন ব্যবহার করুন: সূর্যের ক্ষতিকর রশ্নি ও শীতল বাতাস থেকে হাত দূরে রাখতে নিয়মিত সানস্ক্রিন ব্যবহার করুন। সূর্যের আলোঅকাল বার্ধক্য তৈরি করে ত্বকের। তাই বাইরে বের হওয়ার আগে সানস্ক্রিন ব্যবহার করুন।

হ্যান্ডক্রিম ব্যবহার করুন: বাজারে অনেক হ্যান্ডক্রিম কিনতে পাওয়া যায়। এগুলো তৈরি করা হয়েছে শুধু হাতে ব্যবহারের জন্যই। রাতে ঘুমানোর আগে হাতে ভালো করে হ্যান্ডক্রিম লাগিয়ে ঘুমান। এতে হাতের ত্বক ভালো থাকবে এবং উজ্জ্বল হবে।

গরম পানি ব্যবহার করবেন না: গরম পানি ব্যবহার করবেন না হাত ধোয়া ও গোসলের সময়। হাতের আর্দ্রতা কমিয়ে দিয়ে হাতকে রুক্ষ করে দেয় গরম পানি। বাংলাদেশ জার্নাল/এনআর

এ জাতীয় আরও খবর

কবিতা, কথাসাহিত্য ও জীবনের নানা বাঁকেকবি ও কথাসাহিত্যিক এ কে সরকার শাওনের সঙ্গে একান্ত সাক্ষাৎকার

নবীনগরে পূর্ব বিরোধের জেরে গুলি বিনিময়, আহত ১০ জন

কাগজে পরিবেশিত খাবারে বাড়ছে স্বাস্থ্যঝুঁকি

ধোবাউড়ায় তীব্র এলপিজি সংকট, দোকানে দোকানে ঘুরেও মিলছে না সিলিন্ডার

রইদ’-এর ঝুলিতে তিন পুরস্কার, সেরা অভিনেত্রী তুষি

স্বাস্থ্যব্যবস্থাসহ দেশের সব প্রতিষ্ঠানই বিপর্যস্ত: জামায়াত আমির

৭৫ মিনিটে তিন ভূমিকম্প, কেঁপে উঠল ঢাকাসহ বিভিন্ন এলাকা

৯ দিনের সফরে অস্ট্রেলিয়া-যুক্তরাষ্ট্র গেলেন সেনাপ্রধান

সেপ্টেম্বরে সড়ক দুর্ঘটনায় ৪২৩ মৃত্যু, সবচেয়ে বেশি মোটরসাইকেলে

মদিনার বিদ্যুৎকেন্দ্রে হুথিদের হামলার নিন্দা বাংলাদেশের

জাতিসংঘ অধিবেশনের পর নিউইয়র্কে থাকায় ইরানের দুই কূটনীতিক বহিষ্কার

বাংলাদেশি বংশোদ্ভূত সুলিভানের ইতিহাসগড়া গোল, যুক্তরাষ্ট্রের বড় জয়