,

মাস্ক পরাতে ঢাকায় ভ্রাম্যমাণ আদালত, ১২৯ মামলা

news-image

নিউজ ডেস্ক : বাধ্যতামূলক মাস্ক পরিধান নিশ্চিত করার জন্য জনসচেতনতামূলক কার্যক্রম, বিনামূল্যে মাস্ক বিতরণ ও মোবাইল কোর্ট পরিচালনা করা হয়

করোনাভাইরাসের সংক্রমণ বৃদ্ধি প্রতিরোধের জন্য ঢাকার বিভিন্ন উপজেলা ও মহানগরে জনসচেতনতামূলক কার্যক্রম, বিনামূল্যে মাস্ক বিতরণ ও মোবাইল কোর্টের অভিযান অব্যাহত রয়েছে।

সোমবার জেলা প্রশাসন ঢাকার উদ্যোগে ঢাকা জেলার উপজেলাগুলো ও মহানগরীর জনবহুল স্থানে করোনাভাইরাসের সাম্প্রতিক সংক্রমণ বৃদ্ধি মোকাবিলায় বাধ্যতামূলক মাস্ক পরিধান নিশ্চিত করার জন্য জনসচেতনতামূলক কার্যক্রম, বিনামূল্যে মাস্ক বিতরণ ও মোবাইল কোর্ট পরিচালনা করা হয়।

ঢাকা জেলা প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে, জেলার ৫টি উপজেলা এবং মহানগরের কমলাপুর রেলস্টেশন, বিমানবন্দর রেলস্টেশন, বংশাল, সদরঘাট, সচিবালয়, জেলা জজ আদালত এলাকা, বায়তুল মোকাররম, লালবাগ, মিরপুর, শাহআলী, হাতিরঝিল, শাহবাগ, জোয়ার সাহারা, খিলক্ষেতসহ মোট ১৫টি স্পটে জনবহুল স্থানে ঢাকা জেলা প্রশাসনের ১৫ জন এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেটের নেতৃত্বে মাস্ক ব্যবহারে উৎসাহিত করার জন্য জনসচেতনতা বৃদ্ধি ও মাইকিং করা হয়।
এ সময় গরিব লোকদের মধ্যে মোট ২৮০০টি মাস্ক বিনামূল্যে বিতরণ করা হয়। এ ছাড়া, শাস্তিমূলক ব্যবস্থা হিসেবে মোবাইল কোর্টে ১২৯টি মামলায় ১২৯ জন ব্যক্তিকে মোট ১৫ হাজার ৪৫০ টাকা জরিমানা করা হয়।

জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে ঢাকা জেলা প্রশাসনের এই মোবাইল কোর্টের অভিযান অব্যাহত থাকবে।

সূত্র : বাংলাদেশ জার্নাল

এ জাতীয় আরও খবর

ডেঙ্গু রোধে জনসচেতনতা বাড়ানোর আহ্বান ডা. রফিকুল ইসলামের

হাইতিতে জাতিসংঘ মিশনে যাচ্ছে সেনাবাহিনীর ৫০ সদস্যের দল

ক্যাম্পাসে গণতন্ত্র দমনের অভিযোগ বিএনপি-ছাত্রদলের বিরুদ্ধে: ডাকসু জিএস

মালয়েশিয়ায় কর্মী নিয়োগ শুরু, অনুমোদিত এজেন্সির মাধ্যমে যাওয়ার সুযোগ

ডেঙ্গুতে এক দিনে আরও ১০ জনের মৃত্যু

বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে কমিটি গঠন স্থগিত

যুব উন্নয়নের নিয়োগ পরীক্ষায় প্রশ্নফাঁস, গ্রেপ্তার ৫

ক্রিকেটারদের ৮ লাগেজ চুরি, আটক ৪

সাজেকে অবরোধ স্থগিত, পর্যটকদের জন্য খুলল সব কেন্দ্র

শিল্পে গ্যাস সংযোগের অগ্রাধিকার ঠিক করতে কমিটি গঠন

স্থানীয় সরকার প্রতিষ্ঠানে কেনাকাটা ও দরপত্র বন্ধের নির্দেশ

গাজীপুরে পুলিশ ফাঁড়িতে হামলা, আহত ২ সদস্য