,

তিস্তাসহ অভিন্ন ৫৪ নদীর পানির ন্যায্য হিস্যা দাবি, রংপুরে বিক্ষোভ ও সমাবেশ

news-image

রংপুর ব্যুরো : ভারতের পানি আগ্রাসনের কারণে দেশের উত্তরাঞ্চলের কৃষি-পরিবেশ-প্রকৃতি বিপন্ন দশায় পতিত হয়েছে বলে অভিযোগ করেছেন ‘তিস্তা বাঁচাও আন্দোলন’ এর নেতারা।

শনিবার দুপুরে রংপুর প্রেসক্লাব চত্বরে তিস্তাসহ অভিন্ন ৫৪ নদীর পানির ন্যায্য হিস্যা আদায়ের দাবিতে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করে সংগঠনটি।

সমাবেশে সংগঠনের আহ্বায়ক সাবেক ছাত্রনেতা পলাশ কান্তি নাগের সভাপতিত্বে বক্তব্য রাখেন অধ্যাপক আব্দুস সোবহান, শ্রমিক অধিকার আন্দোলনের সদস্য সবুজ রায়, নিপীড়ন বিরোধী নারীমঞ্চের সদস্য সুলতানা আক্তার, শ্রমিক নেতা সালাউদ্দিন আহম্মেদ বাবু, সংস্কৃতিকর্মী নাসির সুমন প্রমুখ।

সমাবেশে বক্তারা বলেন, ভারত আন্তর্জাতিক নদী আইন লঙ্ঘন করে তিস্তাসহ অভিন্ন ৫৪ নদীতে বাঁধ-ব্যারেজ নির্মাণ করে একতরফভাবে পানি প্রত্যাহার করছে। ভারতের পানি আগ্রাসনের কারণে বাংলাদেশের কৃষি ও জীবনরেখা আজ হুমকির মুখে।

স্বাধীনতা-পরবর্তী ক্ষমতাসীন সব শাসকগোষ্ঠীর ভারতের প্রতি নতজানু নীতির কারণে বাংলাদেশ পানির ন্যায্য হিস্যা আদায়ে ব্যর্থ হয়েছে।স্বাধীনতার ৫০ বছর পূর্তি উৎসবের পূর্বেই তিস্তার পানির ন্যায্য হিস্যা আদায়ে সরকারকে সব ধরনের তৎপরতা অব্যাহত রাখতে হবে।

সমাবেশে সুনামগঞ্জের শাল্লায় সাম্প্রদায়িক হামলার নিন্দা ও দোষীদের বিচারের দাবিও জানানো হয়। সমাবেশ শেষে একটি বিক্ষোভ মিছিল নগরীর বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে। এতে শ্রমিক, শিক্ষক ও শিক্ষার্থীসহ বিভিন্ন শ্রেণিপেশার মানুষ অংশ নেন।

এ জাতীয় আরও খবর

ডেঙ্গু রোধে জনসচেতনতা বাড়ানোর আহ্বান ডা. রফিকুল ইসলামের

হাইতিতে জাতিসংঘ মিশনে যাচ্ছে সেনাবাহিনীর ৫০ সদস্যের দল

ক্যাম্পাসে গণতন্ত্র দমনের অভিযোগ বিএনপি-ছাত্রদলের বিরুদ্ধে: ডাকসু জিএস

মালয়েশিয়ায় কর্মী নিয়োগ শুরু, অনুমোদিত এজেন্সির মাধ্যমে যাওয়ার সুযোগ

ডেঙ্গুতে এক দিনে আরও ১০ জনের মৃত্যু

বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে কমিটি গঠন স্থগিত

যুব উন্নয়নের নিয়োগ পরীক্ষায় প্রশ্নফাঁস, গ্রেপ্তার ৫

ক্রিকেটারদের ৮ লাগেজ চুরি, আটক ৪

সাজেকে অবরোধ স্থগিত, পর্যটকদের জন্য খুলল সব কেন্দ্র

শিল্পে গ্যাস সংযোগের অগ্রাধিকার ঠিক করতে কমিটি গঠন

স্থানীয় সরকার প্রতিষ্ঠানে কেনাকাটা ও দরপত্র বন্ধের নির্দেশ

গাজীপুরে পুলিশ ফাঁড়িতে হামলা, আহত ২ সদস্য