,

১১১ কেজির দুষ্প্রাপ্য মারলিন ফিশ কিনতে ক্রেতাদের ভিড়

news-image

কিশোরগঞ্জ সংবাদদাতা : এবার কিশোরগঞ্জের পাকুন্দিয়া উপজেলা সদর বাজারে দেখা মিলল ১১১ কেজি ওজনের প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলের দুষ্প্রাপ্য মারলিন ফিশ।

এমন খবরে এ মাছ কিনতে শনিবার বিকালে পাকুন্দিয়ার মাছবাজারে ভোজনরসিক ক্রেতাদের উপচেপড়া ভিড় দেখা যায়।

স্বপন মিয়া নামের স্থানীয় এক জেলে ঢাকার যাত্রাবাড়ী থেকে সংগ্রহ করেছেন এই মাছটি। এ মাছটি চট্টগ্রাম থেকে ওখানকার এক আড়তে আনা হয়েছিল বলে জানিয়েছেন তিনি।

মৎস্য বিশেষজ্ঞদের মতে, মাছটি প্রশান্ত মহাসাগরীয় শীতল অঞ্চলের মাছ। এ মাছটি ঘণ্টায় ১২৯ কিলোমিটার বেগে ছুটতে পারে। এছাড়া জল থেকে ৭০/৮০ ফুট ওপরে পর্যন্ত ঝাঁপ দিতে পারে। বঙ্গোপসাগর কিংবা এ অঞ্চলে মাছটির উপস্থিতি বিস্ময়কর বটে।

এ মাছটির এমন দক্ষতার কারণে আমেরিকার বিভিন্ন অঞ্চলে খুবই জনপ্রিয় এবং মাছ শিকারসংক্রান্ত বিভিন্ন ধরনের খেলায়ও অংশ নিয়ে থাকে।

তবে এ মাছটির আসল পরিচয় না জানায় স্থানীয়ভাবে জেলেরা কালেভদ্রে পাওয়া এ মারলিন ফিশকে পাখি মাছ হিসেবে চিনেন। এছাড়া আনুপাতিক হারে খুবই কমমূল্যে বিক্রি করে থাকেন।

অবশেষে ১১১ কেজি ওজনের এ মারলিন ফিশ পাকুন্দিয়া বাজারে ৫০টি ভাগ করে ১ হাজার টাকা করে ৫০ জন ভোজনরসিক ক্রেতার কাছে বিক্রি করেন মাছ ব্যবসায়ী স্বপন।

এ ঘটনাটি সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়ে উঠলে সাফি সুমন নামে এক লন্ডনপ্রবাসী বাংলাদেশি সেখানে মারলিন ফিশ প্রতি কেজি ৫০ হাজার টাকা করে বিক্রি হয় বলে জানিয়েছেন।

পাকুন্দিয়া বাজারে এ মারলিন ফিশ কিনতে এবং এবং একনজর দেখতে ভিড় জমেছিল বিভিন্ন বয়সের অসংখ্য কৌতূহলী নারী-পুরুষের।

এ জাতীয় আরও খবর

ডেঙ্গু রোধে জনসচেতনতা বাড়ানোর আহ্বান ডা. রফিকুল ইসলামের

হাইতিতে জাতিসংঘ মিশনে যাচ্ছে সেনাবাহিনীর ৫০ সদস্যের দল

ক্যাম্পাসে গণতন্ত্র দমনের অভিযোগ বিএনপি-ছাত্রদলের বিরুদ্ধে: ডাকসু জিএস

মালয়েশিয়ায় কর্মী নিয়োগ শুরু, অনুমোদিত এজেন্সির মাধ্যমে যাওয়ার সুযোগ

ডেঙ্গুতে এক দিনে আরও ১০ জনের মৃত্যু

বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে কমিটি গঠন স্থগিত

যুব উন্নয়নের নিয়োগ পরীক্ষায় প্রশ্নফাঁস, গ্রেপ্তার ৫

ক্রিকেটারদের ৮ লাগেজ চুরি, আটক ৪

সাজেকে অবরোধ স্থগিত, পর্যটকদের জন্য খুলল সব কেন্দ্র

শিল্পে গ্যাস সংযোগের অগ্রাধিকার ঠিক করতে কমিটি গঠন

স্থানীয় সরকার প্রতিষ্ঠানে কেনাকাটা ও দরপত্র বন্ধের নির্দেশ

গাজীপুরে পুলিশ ফাঁড়িতে হামলা, আহত ২ সদস্য