,

সবুজ গাছের ডগায় হলুদ সূর্যমুখী ফুল ব্রাহ্মণবাড়িয়ার কৃষকের মাঠ দোলছে 

news-image
তৌহিদুর রহমান নিটল, ব্রাহ্মণবাড়িয়া : ব্রাহ্মণবাড়িয়ায় কৃষকের মাঠজুড়ে এখন কেবল হলুদের সমারোহ। সৌন্দর্যের এই সূর্যমুখী ফুলেই রয়েছে বাণিজ্যের অপার সম্ভাবনা। আর তাই চলতি মৌসুমে ব্রাহ্মণবাড়িয়ায় বাণিজ্যিকভাবে চাষ হচ্ছে সূর্যমুখী ফুল। জেলা কৃষি বিভাগ সূএ জানায়,  ১৫৭২ মেট্রিক টন সূর্যমুখীর তেলের বীজ পাওয়ার আশা করছে তারা। গত বছর প্রথম ব্রাহ্মণবাড়িয়ায় ৪০ হেক্টর জমিতে বাণিজ্যিকভাবে সূর্যমুখী ফুলের চাষ হয়। ফলন ভালো হওয়ায় কৃষকরা এখন নিয়মিত হচ্ছেন সূর্যমুখী ফুল চাষে। এর ধারাবাহিকতায় চলতি বছর জেলার সকল উপজেলায় ৭৮৬ হেক্টর জমিতে সূর্যমুখী ফুলের চাষ হচ্ছে। উৎপাদন সুবিধা ও বাজারদর বিবেচনায় বর্তমানে অনেক কৃষকই সূর্যমুখী চাষে আগ্রহী হচ্ছেন। কৃষি বিভাগ থেকে প্রণোদনা হিসেবে সার ও বীজ দেওয়ায় কৃষকদের তেমন খরচও হচ্ছেনা বলে জানিয়েছেন সংশ্লিষ্টরা।
কৃষি বিভাগের ত্ত্ত্বাবধানে প্রায় দুই হাজার কৃষক ১২০ হেক্টর জমিতে হাইসন-৩৩ ও ৬৬৬ হেক্টর জমিতে আরডিএস-২৭৫ জাতের সূর্যমুখী ফুল চাষ করছেন। সূর্যমুখী ফুল থেকে তেলের বীজ সংগ্রহ করা হয়। প্রতি হেক্টর জমিতে অন্তত ২ টন তেলের বীজ পাওয়া যায়। সে হিসেবে আবহাওয়া ভালো থাকলে এবছর ব্রাহ্মণবাড়িয়া থেকে ১৫৭২ মেট্রিক টন তেলের বীজ পাওয়া যাবে বলে আশা করছে কৃষি বিভাগ।
সূর্যমুখী চাষী আব্দুর রউফ জানান, জানুয়ারী মাস থেকে কৃষকরা জমিতে সূর্যমুখী ফুলের বীজ রোপন শুরু করেন। রোপনের দুই মাস পর গাছে ফুল ফুটে। আর ফোটার পর ফুল পরিপক্ক হতে সময় লাগে আরও অন্তত ১৫দিন।
আরেক কৃষক সিদ্দিকুর রহমান জানান, তিনি ৭ বিঘা জমিতে সূর্যমুখী ফুলের বীজ রোপষ করেছেন। ইতোমধ্যে ৯০ শতাংশ গাছে ফুল ফুটেছে। কৃষি বিভাগের সাথে কথা বলে তেলের বীজ এবং তেল- যেটি বিক্রি করলে লাভবান হবেন।
ব্রাহ্মণবাড়িয়া জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ-পরিচালক মো. রবিউল হক মজুমদার বলেন, ‘কৃষকদের সূর্যমুখী ফুল চাষে উদ্বুদ্ধ করতে আমরা প্রণোদনা হিসেবে সার ও বীজ দিয়েছি। বীজ রোপনের পর থেকে আমরা নিয়মিত তদারকিও করছি। আবহাওয়া ভালো থাকলে এবার ফলনও ভালো হবে।

এ জাতীয় আরও খবর

ডেঙ্গু রোধে জনসচেতনতা বাড়ানোর আহ্বান ডা. রফিকুল ইসলামের

হাইতিতে জাতিসংঘ মিশনে যাচ্ছে সেনাবাহিনীর ৫০ সদস্যের দল

ক্যাম্পাসে গণতন্ত্র দমনের অভিযোগ বিএনপি-ছাত্রদলের বিরুদ্ধে: ডাকসু জিএস

মালয়েশিয়ায় কর্মী নিয়োগ শুরু, অনুমোদিত এজেন্সির মাধ্যমে যাওয়ার সুযোগ

ডেঙ্গুতে এক দিনে আরও ১০ জনের মৃত্যু

বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে কমিটি গঠন স্থগিত

যুব উন্নয়নের নিয়োগ পরীক্ষায় প্রশ্নফাঁস, গ্রেপ্তার ৫

ক্রিকেটারদের ৮ লাগেজ চুরি, আটক ৪

সাজেকে অবরোধ স্থগিত, পর্যটকদের জন্য খুলল সব কেন্দ্র

শিল্পে গ্যাস সংযোগের অগ্রাধিকার ঠিক করতে কমিটি গঠন

স্থানীয় সরকার প্রতিষ্ঠানে কেনাকাটা ও দরপত্র বন্ধের নির্দেশ

গাজীপুরে পুলিশ ফাঁড়িতে হামলা, আহত ২ সদস্য