,

বাংলাদেশের শ্রীলঙ্কা সফরের পূর্ণাঙ্গ সূচি ঘোষণা

news-image

ক্রীড়া ডেস্ক : রাত পার হলেই নিউজিল্যান্ডের মাটিতে ওয়ানডে সিরিজ খেলতে নামবে বাংলাদেশ দল। এর আগের দিন আজ শুক্রবার শ্রীলঙ্কা সফরে বাংলাদেশের দুটি টেস্ট ম্যাচের দিনক্ষণ ঘোষণা করেছে লঙ্কান ক্রিকেট বোর্ড।

দুটি টেস্টই হবে ক্যান্ডির অদূরে পাল্লেকেলে আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে। এর আগে আগামী ১২ এপ্রিল শ্রীলঙ্কায় পৌঁছাবে বাংলাদেশ দল।

আইসিসি টেস্ট চ্যাম্পিয়নশিপের অংশ এই টেস্ট সিরিজটি ছিল ৩ ম্যাচের। গত জুলাইয়ে অনুষ্ঠিত হওয়ার কথা থাকলেও তা করোনার কারণে বারবার পিছিয়ে যায়। গত সেপ্টেম্বরে সিরিজটি হওয়ার সম্ভাবনা জাগলেও কোয়ারেন্টিন ইস্যুতে দুই বোর্ডের মতানৈক্যে আবারও স্থগিত হয়। এবার কাটছাঁট করে একটি টেস্ট কমিয়ে সিরিজের সূচি ঠিক করা হয়েছে।

শ্রীলঙ্কা গিয়ে তিন দিন হোটেল কোয়ারেন্টিন শেষে ১৭ ও ১৮ এপ্রিল নিজেদের মধ্যেই একটি দুই দলের প্রস্তুতি ম্যাচ খেলবেন বাংলাদেশের ক্রিকেটাররা। প্রথম টেস্ট শুরু হবে ২১ এপ্রিল, দ্বিতীয় টেস্ট ২৯ এপ্রিল। এই ভেন্যুতে এর আগে ওয়ানডে ও টি-টোয়েন্টি খেললেও এই প্রথম টেস্ট খেলবে বাংলাদেশ। সর্বশেষ ২০১৭ সালে শ্রীলঙ্কায় টেস্ট খেলেছিল টাইগাররা। প্রথম টেস্ট হারলেও নিজেদের শততম টেস্টে স্মরণীয় জয় এসেছিল শ্রীলঙ্কাতেই।

এ জাতীয় আরও খবর

সবকিছুর সমালোচনা না করে সরকারকে সহযোগিতার আহ্বান

নতুন অপরাধ ঠেকাতে পুরোনো আইন যথেষ্ট নয়: স্বরাষ্ট্রমন্ত্রী

মেট্রোরেলের দুই প্রকল্পে ব্যয় বাড়ল ১ লাখ ১০ হাজার কোটি টাকা

দোলাবাড়ি ঋষিপাড়া পঞ্চায়েত কমিটির সভাপতি কালীপদ ঋষি দুর্বৃত্তদের হামলায় গুরুতর আহত

ম্যাচ ছাড়াই সেমিফাইনালে উঠতে পারে বাংলাদেশ

হবু বরকে নিয়ে কী ইঙ্গিত দিলেন মিমি?

বিগত সময়ে শিক্ষাখাতের বরাদ্দে শুভঙ্করের ফাঁকি ছিল : শিক্ষামন্ত্রী

বাণিজ্য- বিনিয়োগ বাড়াতে বাংলাদেশ-ইইউর নতুন উদ্যোগ

আকাশ থেকে বাঘ দেখার সুযোগ, সুন্দরবনে ফাইভ-স্টার ট্রি-হাউস রিসোর্টের পরিকল্পনা

ক্রিকেটার রিংকুর জীবনসঙ্গী হতে যাচ্ছেন এমপি প্রিয়া

উত্তর কোরিয়াকে ৩২৫ কোটি ডলার ক্ষতিপূরণ দেওয়ার নির্দেশ দক্ষিণ কোরিয়ার আদালতের

ইয়েমেনে সৌদির এফ-১৫ যুদ্ধবিমান ভূপাতিতের দাবি হুথিদের