,

ব্রাহ্মণবাড়িয়ায় শিশুকে ধর্ষণের অভিযোগে থানায় মামলা, অভিযুক্ত গ্রেফতার  

news-image
তৌহিদুর রহমান নিটল, ব্রাহ্মণবাড়িয়া : ব্রাহ্মণবাড়িয়ায় সাত বছর বয়সের এক বাক-প্রতিবন্ধী শিশুকে ধর্ষণের অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনায় শিশুর পরিবারের লিখিত আবেদনের প্রেক্ষিতে থানায় হয়েছে। সোমবার দুপুরে  সদর উপজেলার রামরাইল ইউনিয়নের সেন্দা গ্রামে থেকে মনির মিয়া (৩০) কে গ্রেফতার করেছে পুলিশ।
এর আগে রোববার দুপুরে সদর উপজেলার রামরাইল ইউনিয়নের সেন্দা গ্রামে সাত বছর বয়সী বাকপ্রতিবন্ধী এক শিশুকে ধর্ষণের অভিযোগে ব্রাহ্মণবাড়িয়া জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়।
শিশুর পরিবারের অভিযোগ, শিশুর মায়ের সঙ্গে বাবার বিবাহবিচ্ছেদ হয় কয়েক বছর আগে। পরে তার মাকে অন্যত্র বিয়ে দেওয়া হয়। মায়ের বিয়ে হয়ে যাওয়ার পর থেকেই বাকপ্রতিবন্ধী ওই শিশু এবং তার ছোট ভাই নানার বাড়িতেই থাকতো। রবিবার দুপুরে ওই শিশুটি বাড়ির উঠানে খেলা করছিল। হঠাৎ করে তাকে খুঁজে পাওয়া যাচ্ছিল না। একপর্যায়ে বাড়ির পাশের একটি ঘরে শিশুর চিৎকার শুনেন। তিনি ঘরে ঢোকা মাত্র একই এলাকার রিকশাচালক মনির মিয়া (৩০) ঘর থেকে দৌঁড়ে পালিয়ে যায়।  সেখান থেকে শিশুটিকে রক্তাক্ত অবস্থায় পায় তারা।
ব্রাহ্মণবাড়িয়া সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আবদুর রহিম জানান, এ ঘটনায় থানায় মামলা হয়েছে। মামলার আসামী মনিরকে গ্রেফতার করা হয়েছে। এর আগে খবর পেয়ে ওই শিশুকে উদ্ধার করে চিকিৎসা ও ডাক্তারি পরীক্ষার জন্য হাসপাতালে আনা হয়েছে এবং কার্যক্রম চলছে।

এ জাতীয় আরও খবর

ডেঙ্গু রোধে জনসচেতনতা বাড়ানোর আহ্বান ডা. রফিকুল ইসলামের

হাইতিতে জাতিসংঘ মিশনে যাচ্ছে সেনাবাহিনীর ৫০ সদস্যের দল

ক্যাম্পাসে গণতন্ত্র দমনের অভিযোগ বিএনপি-ছাত্রদলের বিরুদ্ধে: ডাকসু জিএস

মালয়েশিয়ায় কর্মী নিয়োগ শুরু, অনুমোদিত এজেন্সির মাধ্যমে যাওয়ার সুযোগ

ডেঙ্গুতে এক দিনে আরও ১০ জনের মৃত্যু

বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে কমিটি গঠন স্থগিত

যুব উন্নয়নের নিয়োগ পরীক্ষায় প্রশ্নফাঁস, গ্রেপ্তার ৫

ক্রিকেটারদের ৮ লাগেজ চুরি, আটক ৪

সাজেকে অবরোধ স্থগিত, পর্যটকদের জন্য খুলল সব কেন্দ্র

শিল্পে গ্যাস সংযোগের অগ্রাধিকার ঠিক করতে কমিটি গঠন

স্থানীয় সরকার প্রতিষ্ঠানে কেনাকাটা ও দরপত্র বন্ধের নির্দেশ

গাজীপুরে পুলিশ ফাঁড়িতে হামলা, আহত ২ সদস্য