,

আগামীকাল চালু হচ্ছে বিমানের চট্টগ্রাম-সিলেট রুট

news-image

অনলাইন ডেস্ক : আগামীকাল বুধবার (১৭ মার্চ) চট্টগ্রাম-সিলেট-চট্টগ্রাম রুটে সরাসরি ফ্লাইট শুরু করতে যাচ্ছে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স। বঙ্গবন্ধুর জন্মশতবর্ষ বার্ষিকী উপলক্ষে চালু করা হচ্ছে এই রুট।

বিমান সূত্রে জানা গেছে, চট্টগ্রাম-সিলেট-চট্টগ্রাম রুটে সপ্তাহে দুই দিন ফ্লাইট পরিচালনা করা হবে। উদ্বোধনী ফ্লাইটে যাত্রা করলে চট্টগ্রাম থেকে সিলেটে একজন ও সিলেট থেকে চট্টগ্রামে ভ্রমণ করলে আরেকজন সৌভাগ্যবান লটারির মাধ্যমে অভ্যন্তরীণ রুটের বিমানের টিকিট পাবেন। বঙ্গবন্ধুর জন্মবার্ষিকী ১৭ মার্চের টিকিট কিনলে ১৭ শতাংশ ছাড় পাবেন যাত্রীরা।

সামরিক বিমান পরিবহন ও পর্যটন প্রতিমন্ত্রী মো. মাহবুব আলী ফ্লাইটের উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত থাকবেন।

চট্টগ্রাম-সিলেট-চট্টগ্রাম রুটের টিকেট বিমানের মোবাইল অ্যাপস, ওয়েবসাইট, ট্রাভেল এজেন্ট, ট্যুর অপারেটর, বিমান কল সেন্টার ও সেলস কাউন্টার থেকে কেনা যাবে। বিস্তারিত তথ্য www.biman-airlines.com অথবা কল সেন্টারে ০১৯৯০৯৯৭৯৯৭ যোগাযোগ করে জানা যাবে।

সূত্র : কালের কণ্ঠ

এ জাতীয় আরও খবর

ডেঙ্গু রোধে জনসচেতনতা বাড়ানোর আহ্বান ডা. রফিকুল ইসলামের

হাইতিতে জাতিসংঘ মিশনে যাচ্ছে সেনাবাহিনীর ৫০ সদস্যের দল

ক্যাম্পাসে গণতন্ত্র দমনের অভিযোগ বিএনপি-ছাত্রদলের বিরুদ্ধে: ডাকসু জিএস

মালয়েশিয়ায় কর্মী নিয়োগ শুরু, অনুমোদিত এজেন্সির মাধ্যমে যাওয়ার সুযোগ

ডেঙ্গুতে এক দিনে আরও ১০ জনের মৃত্যু

বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে কমিটি গঠন স্থগিত

যুব উন্নয়নের নিয়োগ পরীক্ষায় প্রশ্নফাঁস, গ্রেপ্তার ৫

ক্রিকেটারদের ৮ লাগেজ চুরি, আটক ৪

সাজেকে অবরোধ স্থগিত, পর্যটকদের জন্য খুলল সব কেন্দ্র

শিল্পে গ্যাস সংযোগের অগ্রাধিকার ঠিক করতে কমিটি গঠন

স্থানীয় সরকার প্রতিষ্ঠানে কেনাকাটা ও দরপত্র বন্ধের নির্দেশ

গাজীপুরে পুলিশ ফাঁড়িতে হামলা, আহত ২ সদস্য