,

জিয়ার মুক্তিযোদ্ধা খেতাব বাতিলের ক্ষমতা সরকারের নেই : ফখরুল

news-image

মানিকগঞ্জ সংবাদদাতা : বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, আওয়ামী লীগ নির্বাচিত সরকার নয়। বেআইনিভাবে নিজেদের নির্বাচিত ঘোষণা করেছে। তারা একদলীয় শাসনব্যবস্থা কায়েম করেছে। ডিজিটাল নিরাপত্তা আইন করে গণমাধ্যমের কণ্ঠ রোধ করেছে। জনগণের ওপর স্টিম রোলার চালাচ্ছে।

আজ মঙ্গলবার বিএনপির প্রায়াত মহাসচিব খোন্দকার দেলোয়ার হোসেনের দশম মৃত্যুবার্ষিকীতে মানিকগঞ্জের ঘিওর উপজেলায় পাচুরিয়া গ্রামে তার কবর জিয়ারত করার সময় তিনি এ কথা বলেন।

এ সময় উপস্থিত ছিলেন জেলা বিএনপির সভাপতি আফরোজা খানম রিতা, কেন্দীয় নির্বাহী কমিটির সদস্য খোন্দকার আবদুল হামিদ ডাবলুসহ স্থানীয় নেতারা।

সাংবাদিকদের সঙ্গে আলাপকালে মির্জা ফখরুল ইসলাম বলেন- আগামী, ১৭ থেকে ২৬ মার্চ পর্যন্ত বিদেশি অতিথিদের আগমনের অজুহাতে ঢাকায় সভা-সামাবেশ নিষিদ্ধ করে সরকার জনগণের গণতান্ত্রিক অধিকার হরণ করেছে।

আরেক প্রশ্নের উত্তরে তিনি বলেন, জিয়াউর রহমানের মুক্তিযোদ্ধা খেতাব বাতিল করার ক্ষমতা এই সরকারের নেই।

 

এ জাতীয় আরও খবর

ডেঙ্গু রোধে জনসচেতনতা বাড়ানোর আহ্বান ডা. রফিকুল ইসলামের

হাইতিতে জাতিসংঘ মিশনে যাচ্ছে সেনাবাহিনীর ৫০ সদস্যের দল

ক্যাম্পাসে গণতন্ত্র দমনের অভিযোগ বিএনপি-ছাত্রদলের বিরুদ্ধে: ডাকসু জিএস

মালয়েশিয়ায় কর্মী নিয়োগ শুরু, অনুমোদিত এজেন্সির মাধ্যমে যাওয়ার সুযোগ

ডেঙ্গুতে এক দিনে আরও ১০ জনের মৃত্যু

বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে কমিটি গঠন স্থগিত

যুব উন্নয়নের নিয়োগ পরীক্ষায় প্রশ্নফাঁস, গ্রেপ্তার ৫

ক্রিকেটারদের ৮ লাগেজ চুরি, আটক ৪

সাজেকে অবরোধ স্থগিত, পর্যটকদের জন্য খুলল সব কেন্দ্র

শিল্পে গ্যাস সংযোগের অগ্রাধিকার ঠিক করতে কমিটি গঠন

স্থানীয় সরকার প্রতিষ্ঠানে কেনাকাটা ও দরপত্র বন্ধের নির্দেশ

গাজীপুরে পুলিশ ফাঁড়িতে হামলা, আহত ২ সদস্য