,

পশ্চিমা পোশাকে ফের আলোচনায় ‘আইএস বধূ’ শামীমা

news-image

আন্তর্জাতিক ডেস্ক : মাত্র ১৫ বছর বয়সে জঙ্গি গোষ্ঠী ইসলামিক স্টেটে (আইএস) যোগ দিয়ে সিরিয়া গিয়েছিলেন শামীমা বেগম। এখন তার বয়স ২১। সিরিয়ায় গিয়ে এখন নিজ দেশ ব্রিটেনে ফেরার অধিকার হারিয়েছেন শামীমা। সম্প্রতি তার কিছু ছবি নিয়ে খবর প্রকাশিত হয়েছে। সিরিয়ায় যাওয়ার পর বোরকা পরিহিত অবস্থায় দেখা গিয়েছিল শামীমাকে। নতুন প্রকাশিত ছবিতে শামীমাকে ফের পশ্চিমা পোশাক ও সানগ্লাসে দেখা গেছে।

ব্রিটেনের সংবাদমাধ্যম মিরর জানিয়েছে, শামীমা ছবি তোলার অনুমতি দিলেও কথা বলতে রাজি হননি।

এদিকে, শামীমাকে দেশে ফেরার অনুমতি না দেয়ায় ব্রিটেনের বিরুদ্ধে বর্ণবাদের অভিযোগ তুলেছেন অনেকে। গত মাসে দেশটির সুপ্রিম কোর্ট জানিয়েছে, শামীমা ব্রিটেনে ফিরতে পারবেন না। মানবাধিকার কর্মীরা এ সিদ্ধান্তকে অসম্মানজনক বলে আখ্যা দিয়েছে। শামীমা শ্বেতাঙ্গ হলে এমন সিদ্ধান্ত নেওয়া হতো না বলেও মন্তব্য করেছেন তারা।

সূত্র : বাংলাদেশ প্রতিদিন

এ জাতীয় আরও খবর

ডেঙ্গু রোধে জনসচেতনতা বাড়ানোর আহ্বান ডা. রফিকুল ইসলামের

হাইতিতে জাতিসংঘ মিশনে যাচ্ছে সেনাবাহিনীর ৫০ সদস্যের দল

ক্যাম্পাসে গণতন্ত্র দমনের অভিযোগ বিএনপি-ছাত্রদলের বিরুদ্ধে: ডাকসু জিএস

মালয়েশিয়ায় কর্মী নিয়োগ শুরু, অনুমোদিত এজেন্সির মাধ্যমে যাওয়ার সুযোগ

ডেঙ্গুতে এক দিনে আরও ১০ জনের মৃত্যু

বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে কমিটি গঠন স্থগিত

যুব উন্নয়নের নিয়োগ পরীক্ষায় প্রশ্নফাঁস, গ্রেপ্তার ৫

ক্রিকেটারদের ৮ লাগেজ চুরি, আটক ৪

সাজেকে অবরোধ স্থগিত, পর্যটকদের জন্য খুলল সব কেন্দ্র

শিল্পে গ্যাস সংযোগের অগ্রাধিকার ঠিক করতে কমিটি গঠন

স্থানীয় সরকার প্রতিষ্ঠানে কেনাকাটা ও দরপত্র বন্ধের নির্দেশ

গাজীপুরে পুলিশ ফাঁড়িতে হামলা, আহত ২ সদস্য