,

এবার সামরিক শক্তি বাড়াতে ভারতীয় নৌবাহিনীতে যুক্ত হলো অত্যাধুনিক সাবমেরিন

news-image

আন্তর্জাতিক ডেস্ক : ভারতের সামরিক শক্তি আরও বাড়াতে নৌ-বাহিনীতে যুক্ত হলো অত্যাধুনিক সাবমেরিন আইএনএস করঞ্জ। এটি ভারতের তৃতীয় ‘স্করপেন ক্লাস ডিজেল-ইলেকট্রিক’ সাবমেরিন। বুধবার মুম্বাইয়ে নৌ-বাহিনীর প্রধান অ্যাডমিরাল করমবীর সিংয়ের উপস্থিতিতে আনুষ্ঠানিক উদ্বোধন করা হয় এই সাবমেরিনের। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন অবসরপ্রাপ্ত অ্যাডমিরাল ভিএস শেখাওয়াত।

অনুষ্ঠানে করমবীর সিং মনে করিয়ে দেন ভারত বরাবরই এই ক্ষেত্রে আত্মনির্ভর। তার কথায়, ”সাত দশক ধরে ভারতীয় নৌবাহিনী স্বদেশিয়ানা ও আত্মনির্ভরতার সমর্থক। বর্তমানে ৪২টি নির্মীয়মাণ জাহাজ ও সাবমেরিনের মধ্যে ৪০টিই ভারতে তৈরি হচ্ছে।” ইতিমধ্যেই ‘আইএনএস কালভরি’, ‘আইএনএস খান্ডেরি’ নামের দু’টি স্করপেন সাবমেরিন নৌসেনায় অন্তর্ভুক্ত হয়েছে। এবার এই গোত্রের তৃতীয় সাবমেরিনটিও পেয়ে গেল ভারত।

চীনের সঙ্গে পাল্লা দিয়ে ভারত এখন সাগরে অপ্রতিরোধ্য হতে ‘পাখির চোখ’ করেছে নৌবাহিনীর সামগ্রিক উন্নয়নকে। তাই আন্তর্জাতিক যে কোনও সাবমেরিনের সঙ্গে পাল্লা দিতে ঢেলে সাজছে ভারতের নৌ-বাহিনীও। বছর তিনেক আগে, ২০১৭ সালের ডিসেম্বরে সম্পূর্ণ দেশীয় প্রযুক্তিতে নির্মিত প্রথম স্করপেন ক্লাস সাবমেরিন আইএনএস কালভরি যাত্রা শুরু করে।

এ জাতীয় আরও খবর

ডেঙ্গু রোধে জনসচেতনতা বাড়ানোর আহ্বান ডা. রফিকুল ইসলামের

হাইতিতে জাতিসংঘ মিশনে যাচ্ছে সেনাবাহিনীর ৫০ সদস্যের দল

ক্যাম্পাসে গণতন্ত্র দমনের অভিযোগ বিএনপি-ছাত্রদলের বিরুদ্ধে: ডাকসু জিএস

মালয়েশিয়ায় কর্মী নিয়োগ শুরু, অনুমোদিত এজেন্সির মাধ্যমে যাওয়ার সুযোগ

ডেঙ্গুতে এক দিনে আরও ১০ জনের মৃত্যু

বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে কমিটি গঠন স্থগিত

যুব উন্নয়নের নিয়োগ পরীক্ষায় প্রশ্নফাঁস, গ্রেপ্তার ৫

ক্রিকেটারদের ৮ লাগেজ চুরি, আটক ৪

সাজেকে অবরোধ স্থগিত, পর্যটকদের জন্য খুলল সব কেন্দ্র

শিল্পে গ্যাস সংযোগের অগ্রাধিকার ঠিক করতে কমিটি গঠন

স্থানীয় সরকার প্রতিষ্ঠানে কেনাকাটা ও দরপত্র বন্ধের নির্দেশ

গাজীপুরে পুলিশ ফাঁড়িতে হামলা, আহত ২ সদস্য