,

স্বর্ণের বাজারে টানা দর পতন, ১০ মাসে সর্বনিম্ন

news-image

আন্তর্জাতিক ডেস্ক : বিশ্ব বাজারের রেশ ধরে ভারতেও স্বর্ণের বাজারে ব্যাপক দরপতন হয়েছেছে। গত ছয় দিন ধরে টানা দরপতন হয়ে আজ বুধবার এমসিএক্স সূচকে ১০ গ্রাম সোনার দাম ১.১ শতাংশ কমে দাঁড়িয়েছে ৪৫,০৪৫ রুপি।

জানা গেছে, ভারতে আপাতত সোনার দর ১১,০০০ রুপির কম আছে। অর্থাৎ প্রায় ১০ মাসের সর্বনিম্ন স্তরে পৌঁছে গিয়েছে হলুদ ধাতু। গত বছর ৭ আগস্ট ১০ গ্রাম সোনার দর রেকর্ড ৫৬,২০০ রুপিতে পৌঁছেছিল। তারপর থেকে ক্রমশ সোনার দাম অনেকটা নিচে নেমেছে। এমনকী বুধবার শেষলগ্নে এমসিএক্স সূচকে আরও কমেছে সোনা।

এদিকে, বিশ্ব বাজারেও কমেছে হলুদ ধাতুর দাম। এক আউন্স স্পট গোল্ডের দাম ০.৩ শতাংশ কমে দাঁড়িয়েছে ১,৭৩২.৫১ ডলার। গতকাল মঙ্গলবার দর যা কমে তাতে গত বছরের ১৫ জুনের পর সর্বনিম্ন। একইভাবে মার্কিন গোল্ড ফিউচার্সের দর ০.৩ শতাংশ কমে দাঁড়িয়েছে ১,৭২৮.৯ ডলার। সূত্র : হিন্দুস্তান টাইমস।

এ জাতীয় আরও খবর

ডেঙ্গু রোধে জনসচেতনতা বাড়ানোর আহ্বান ডা. রফিকুল ইসলামের

হাইতিতে জাতিসংঘ মিশনে যাচ্ছে সেনাবাহিনীর ৫০ সদস্যের দল

ক্যাম্পাসে গণতন্ত্র দমনের অভিযোগ বিএনপি-ছাত্রদলের বিরুদ্ধে: ডাকসু জিএস

মালয়েশিয়ায় কর্মী নিয়োগ শুরু, অনুমোদিত এজেন্সির মাধ্যমে যাওয়ার সুযোগ

ডেঙ্গুতে এক দিনে আরও ১০ জনের মৃত্যু

বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে কমিটি গঠন স্থগিত

যুব উন্নয়নের নিয়োগ পরীক্ষায় প্রশ্নফাঁস, গ্রেপ্তার ৫

ক্রিকেটারদের ৮ লাগেজ চুরি, আটক ৪

সাজেকে অবরোধ স্থগিত, পর্যটকদের জন্য খুলল সব কেন্দ্র

শিল্পে গ্যাস সংযোগের অগ্রাধিকার ঠিক করতে কমিটি গঠন

স্থানীয় সরকার প্রতিষ্ঠানে কেনাকাটা ও দরপত্র বন্ধের নির্দেশ

গাজীপুরে পুলিশ ফাঁড়িতে হামলা, আহত ২ সদস্য