,

খালেদা জিয়ার মুক্তির মেয়াদ বাড়াতে আবেদন

news-image

নিজস্ব প্রতিবেদক : বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার মুক্তির মেয়াদ বাড়াতে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে আবেদন করেছে তার পরিবার।

মঙ্গলবার দুপুরে সচিবালয়ে এ সংক্রান্ত আবেদনপত্র স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খাঁন কামালের কাছে হস্তান্তর করা হয়। আবেদনপত্রে খালেদা জিয়ার পক্ষে তার ভাই শামীম ইস্কান্দার স্বাক্ষর করেন।

এ বিষয়ে স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খাঁন কামাল সাংবাদিকদের বলেন, খালেদা জিয়ার পরিবারের পক্ষ থেকে তার বর্তমান মুক্তির মেয়াদ বাড়ানোর (এক্সটেনশন) জন্য একটি আবেদন আমার কাছে দিয়েছেন। এখন কী ব্যবস্থা নেয়া যায় তা পরীক্ষা-নিরীক্ষার জন্য আবেদন পত্রটি মন্ত্রণালয়ের সংশ্লিষ্ট কর্মকর্তার কাছে পাঠিয়ে দিয়েছি।

দেশে খালেদা জিয়ার উন্নত চিকিৎসা সংকটসহ বয়স, শারীরিক অসুস্থতা ও মানবিক বিবেচনায় তৃতীয় দফায় মুক্তির মেয়াদ বৃদ্ধির অনুরোধ করে প্রয়োজনে উন্নত চিকিৎসার জন্য বিদেশে নেয়ার অনুমতি দিতেও সরকারের কাছে আবেদন জানানো হয়।

চলতি মার্চের ২৫ তারিখ তার দ্বিতীয় দফার মুক্তির মেয়াদ শেষ হচ্ছে।

এ জাতীয় আরও খবর

ডেঙ্গু রোধে জনসচেতনতা বাড়ানোর আহ্বান ডা. রফিকুল ইসলামের

হাইতিতে জাতিসংঘ মিশনে যাচ্ছে সেনাবাহিনীর ৫০ সদস্যের দল

ক্যাম্পাসে গণতন্ত্র দমনের অভিযোগ বিএনপি-ছাত্রদলের বিরুদ্ধে: ডাকসু জিএস

মালয়েশিয়ায় কর্মী নিয়োগ শুরু, অনুমোদিত এজেন্সির মাধ্যমে যাওয়ার সুযোগ

ডেঙ্গুতে এক দিনে আরও ১০ জনের মৃত্যু

বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে কমিটি গঠন স্থগিত

যুব উন্নয়নের নিয়োগ পরীক্ষায় প্রশ্নফাঁস, গ্রেপ্তার ৫

ক্রিকেটারদের ৮ লাগেজ চুরি, আটক ৪

সাজেকে অবরোধ স্থগিত, পর্যটকদের জন্য খুলল সব কেন্দ্র

শিল্পে গ্যাস সংযোগের অগ্রাধিকার ঠিক করতে কমিটি গঠন

স্থানীয় সরকার প্রতিষ্ঠানে কেনাকাটা ও দরপত্র বন্ধের নির্দেশ

গাজীপুরে পুলিশ ফাঁড়িতে হামলা, আহত ২ সদস্য