,

মজুত বাড়াতে সরকার সাড়ে ৫ লাখ টন চাল আমদানি করছে

news-image

নিজস্ব প্রতিবেদক : দেশে মজুত বাড়াতে দ্রুত সাড়ে পাঁচ লাখ মেট্রিক টন চাল আমদানির উদ্যোগ নিয়েছে সরকার।

বুধবার অর্থনৈতিক বিষয় সংক্রান্ত মন্ত্রিসভার বৈঠকে বিডিং প্রক্রিয়ায় সময় কমানোর প্রস্তাব অনুমোদন দেওয়া হয়। সভায় সভাপতিত্ব করেন অর্থমন্ত্রী আ হ ম মুস্তাফা কামাল।

প্রস্তাবে বলা হয়েছে, খাদ্য মন্ত্রণালয়ের অধীন খাদ্য অধিদপ্তর কর্তৃক রাষ্ট্রীয় জরুরি প্রয়োজনে আন্তর্জাতিক উন্মুক্ত দরপত্র পদ্ধতিতে ৫ দশমিক ৫০ লাখ মেট্রিক টন চাল আমদানির লক্ষ্যে দরপত্র দাখিলের সময়সীমা পত্রিকায় বিজ্ঞাপন প্রকাশের তারিখ হতে ৪২ দিনের পরিবর্তে ১০ দিন করার প্রস্তাব নীতিগত অনুমোদন দেওয়া হয়েছে।

এ বিষয়ে অর্থমন্ত্রী ভার্চুয়াল ব্রিফিংয়ে সাংবাদিকদের বলেন, ‘প্রাকৃতিক দুর্যোগসহ নানা কারণে ধান উৎপাদন কিছুটা ক্ষতিগ্রস্ত হয়েছে। এ জন্য এ উদ্যোগ নেওয়া হয়েছে। তবে খাদ্য মন্ত্রণালয়কে বলা হয়েছে, বেশি যাতে আমদানি না হয় তাহলে কৃষক ক্ষতিগ্রস্ত হবেন।’

তিনি আরও বলেন, ‘উৎপাদন কম হলেও দেশে খাদ্যের কোনো অভাব নেই।’

খাদ্য মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী, গত ২৮ ফেব্রুয়ারি দেশে খাদ্যের মজুত ছিল ৬ দশমিক ৪৪ লাখ টন, এর মধ্যে চাল ছিল ৫ দশমিক ৩৪, বাকিটা গম।

খাদ্য মন্ত্রণালয় মনে করে, নিরাপদ মজুত থাকা উচিত ১০ লাখ টন।

এ জাতীয় আরও খবর

ডেঙ্গু রোধে জনসচেতনতা বাড়ানোর আহ্বান ডা. রফিকুল ইসলামের

হাইতিতে জাতিসংঘ মিশনে যাচ্ছে সেনাবাহিনীর ৫০ সদস্যের দল

ক্যাম্পাসে গণতন্ত্র দমনের অভিযোগ বিএনপি-ছাত্রদলের বিরুদ্ধে: ডাকসু জিএস

মালয়েশিয়ায় কর্মী নিয়োগ শুরু, অনুমোদিত এজেন্সির মাধ্যমে যাওয়ার সুযোগ

ডেঙ্গুতে এক দিনে আরও ১০ জনের মৃত্যু

বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে কমিটি গঠন স্থগিত

যুব উন্নয়নের নিয়োগ পরীক্ষায় প্রশ্নফাঁস, গ্রেপ্তার ৫

ক্রিকেটারদের ৮ লাগেজ চুরি, আটক ৪

সাজেকে অবরোধ স্থগিত, পর্যটকদের জন্য খুলল সব কেন্দ্র

শিল্পে গ্যাস সংযোগের অগ্রাধিকার ঠিক করতে কমিটি গঠন

স্থানীয় সরকার প্রতিষ্ঠানে কেনাকাটা ও দরপত্র বন্ধের নির্দেশ

গাজীপুরে পুলিশ ফাঁড়িতে হামলা, আহত ২ সদস্য