,

মিয়ানমারে বিক্ষোভে ফের গুলি, নিহত ৯

news-image

আন্তর্জাতিক ডেস্ক : মিয়ানমারে ফের পুলিশের গুলিতে ৯ বিক্ষোভকারী নিহত হয়েছেন। এতে আহত হয়েছেন বেশ কয়েকজন। টানা বিক্ষোভের অংশ হিসেবে বুধবার রাস্তায় আন্দোলনকারীদের ছত্রভঙ্গ করতে পুলিশ গুলি চালালে এই হতাহতের ঘটনা ঘটে।

নিহতদের মধ্যে- দেশটির দ্বিতীয় বৃহত্তম শহর মান্দালয়তে ২ জন, ইয়াঙ্গুনে একজন, মিংগিয়ান শহরে একজন এবং সাগাইং অঞ্চলের মনওয়া শহরে ৫ জন পুলিশের গুলিতে মারা গেছেন।

বিক্ষোভকারীরা বলেছেন, দেশের কেউ একনায়কতন্ত্র বা সামরিক শাসন চায় না। এটা বোঝানোই আমাদের (বিক্ষোভের) লক্ষ্য।

এদিকে গত ১ ফেব্রুয়ারি সামরিক বাহিনী অভ্যুত্থানের মাধ্যমে অং সান সু চিসহ মিয়ানমারের নির্বাচিত সরকারের প্রেসিডেন্ট ও অধিকাংশ মন্ত্রীকে আটক করে। এর কয়েক দিন পর থেকেই দেশটির সর্বস্তরের জনতা রাস্তায় বিক্ষোভ শুরু করে।

অভ্যত্থানের বিরুদ্ধে শান্তিপূর্ণ এসব বিক্ষোভ সহিংসভাবে দমন করার চেষ্টা চালিয়ে যাচ্ছে জান্তা সরকার। এ পর্যন্ত নিরাপত্তা বাহিনীর গুলিতে ৩০ জন বিক্ষোভকারী নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও অনেক। সেই সঙ্গে প্রতিদিন চলছে ব্যাপক ধরপাকড়।

এ জাতীয় আরও খবর

ডেঙ্গু রোধে জনসচেতনতা বাড়ানোর আহ্বান ডা. রফিকুল ইসলামের

হাইতিতে জাতিসংঘ মিশনে যাচ্ছে সেনাবাহিনীর ৫০ সদস্যের দল

ক্যাম্পাসে গণতন্ত্র দমনের অভিযোগ বিএনপি-ছাত্রদলের বিরুদ্ধে: ডাকসু জিএস

মালয়েশিয়ায় কর্মী নিয়োগ শুরু, অনুমোদিত এজেন্সির মাধ্যমে যাওয়ার সুযোগ

ডেঙ্গুতে এক দিনে আরও ১০ জনের মৃত্যু

বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে কমিটি গঠন স্থগিত

যুব উন্নয়নের নিয়োগ পরীক্ষায় প্রশ্নফাঁস, গ্রেপ্তার ৫

ক্রিকেটারদের ৮ লাগেজ চুরি, আটক ৪

সাজেকে অবরোধ স্থগিত, পর্যটকদের জন্য খুলল সব কেন্দ্র

শিল্পে গ্যাস সংযোগের অগ্রাধিকার ঠিক করতে কমিটি গঠন

স্থানীয় সরকার প্রতিষ্ঠানে কেনাকাটা ও দরপত্র বন্ধের নির্দেশ

গাজীপুরে পুলিশ ফাঁড়িতে হামলা, আহত ২ সদস্য