,

যেভাবে লিভার সুস্থ রাখবেন

news-image

অনলাইন ডেস্ক : সুস্থ দেহের জন্য শরীরে প্রতিটি অঙ্গ সুস্থ থাকা চাই। শরীরে অত্যন্ত গুরুত্বপূর্ণ অঙ্গ লিভারের স্বাস্থ্য ঠিক রাখতে যত্ন নেওয়া অত্যন্ত জরুরি। লিভারের স্বাভাবিক কর্মক্ষমতা তখনই নিশ্চিত করা যায়, যখন পরিপাক তন্ত্র সচল ও পরিষ্কার থাকে। ঘরোয়া কয়েকটি উপায় অবলম্বন লিভার সুস্থ রাখা যায়।

প্রতিদিন পর্যাপ্ত পরিমাণে পানি পান করুন। সাধারণভাবে প্রতিদিন ৮-১০ গ্লাস (২.৫-৩.৫ লিটার) পানি পান করা উচিত। তবে স্বাস্থ্য, বয়স ও ওজন অনুযায়ী এটি ভিন্ন হতে পারে। আমাদের শরীরের প্রায় ৭০ শতাংশই হল পানি। পানি শরীরের টক্সিন লিভারের মাধ্যমে ছেঁকে বের করতে সাহায্য করে। শরীরে পানির অভাব হলে লিভারে ও শরীরে টক্সিন জমতে থাকে যা শরীরের অন্যান্য অঙ্গপ্রত্যঙ্গেরও ক্ষতি করে। তাই লিভারের সুস্থতায় পর্যাপ্ত পানি পান করা অনস্বীকার্য।

লেবু সাথে উষ্ণ পানি মধু ও আদা দিয়ে পান করলে শহরের মেদ কমিয়ে লিভারের কার্যক্ষমতা বাড়িয়ে দেয়। বিশেষজ্ঞদের মতে, অন্যান্য খাবারের তুলনায় উষ্ণ পানিতে লেবুর রস মিশিয়ে খেলে তা লিভারে অনেক বেশি এনজাইম উৎপাদনে সাহায্য করে। এছাড়াও ভিটামিন-সি ‘গ্লুটেথিয়ন’ নামে যে এনজাইম উৎপন্ন করে, তা লিভারের ক্ষতিকর টক্সিন দূর করে লিভার সুস্থ রাখতে সাহায্য করে। তাই অন্যান্য পানীয়র তুলনায় সকালে ঘুম থেকে উঠে এক গ্লাস উষ্ণ লেবু পানি পানের অভ্যাস গড়ে তুলুন।
রসুনে রয়েছে সালফারের উপাদান, যা লিভারের এঞ্জাইমের কার্যকারীতা বৃদ্ধিতে সাহায্য করে। এছাড়াও রসুনে রয়েছে অ্যালিসিন ও সেলেনিয়াম যা লিভার পরিষ্কারের পাশাপাশি লিভারের সুস্থতা নিশ্চিত করে। তাই প্রতিদিন অন্তত এক কোয়া রসুন খাওয়ার অভ্যাস গড়ে তুলুন।

গ্রিন-টির অ্যান্টিঅক্সিডেন্ট আমাদের শরীরের ফ্রি রেডিকেল টক্সিসিটি দূর করে এবং লিভার পরিষ্কার রাখতে সাহায্য করে। প্রতিদিন এক থেকে দু’কাপ গ্রিন-টি পান করার ফলে লিভারে জমে থাকা টক্সিন দূর হয়ে যায় এবং শরীরের সব অঙ্গপ্রত্যঙ্গগুলো সঠিকভাবে কাজ করতে সক্ষম হয়।

এ জাতীয় আরও খবর

মানবতাবিরোধী অপরাধ: প্রথমবার বিচারের মুখোমুখি হচ্ছেন মির্জা আজম-আমু-শাজাহান

চার দিনের সফরে জাপান পৌঁছেছেন প্রধানমন্ত্রী

গোলাপি আভায় জয়া আহসান

‘এটা সেই ছোট্ট দীঘি না’ জন্মদিনের ভিডিও দেখে অবাক ভক্তরা

মিজানুর রহমান আজহারী: শিক্ষার্থীদের সঙ্গে শিক্ষকদের আচরণের সুস্পষ্ট সীমারেখা নির্ধারণ করা জরুরি

কালো জাদুর অভিযোগে আত্মীয়ের সঙ্গে সম্পর্ক ছিন্ন করা যাবে?

ডেঙ্গুতে আরও ৭ মৃত্যু, হাসপাতালে ভর্তি ২২৪৯

পরীমণির জন্মদিনে ওমর সানীর স্নেহের আলিঙ্গন

১ নভেম্বর থেকে পর্যটকদের জন্য উন্মুক্ত সেন্টমার্টিন

হঠাৎ গোলাপি জার্সি পরে কেন মাঠে নামল পাকিস্তান

গ্যাস সংকটে আবারও যমুনা সার কারখানা বন্ধ

হাসিনার ফেরার গুঞ্জনে অস্থিরতা সৃষ্টির সুযোগ দেবো না : স্বরাষ্ট্রমন্ত্রী