,

ডিজিটাল আইন নিয়ে প্রধানমন্ত্রী যা বললেন

news-image

নিজস্ব প্রতিবেদক : ডিজিটাল বাংলাদেশে ডিজিটাল নিরাপত্তা আইন অপরিহার্য। কেউ অসুস্থ হয়ে মারা গেলে সরকারের কিছু করার থাকে না। মৃত্যু কারো কাম্য নয়। কিন্তু সেটাকে ঘিরে বিশৃঙ্খলা করা ঠিক নয় বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

শনিবার (২৭ ফেব্রুয়ারি) গণভবন থেকে স্বল্পোন্নত দেশের তালিকা থেকে উন্নয়নশীল দেশে উত্তরণের সুখবর জানাতে আয়োজিত সংবাদ সম্মেলন শেষে সাংবাদিকদের প্রশ্নোত্তর পর্বে তিনি এ কথা বলেন।

শেখ হাসিনা বলেন, ডিজিটাল নিরাপত্তা আইন যখন করেছি তখন ডিজিটাল নিরাপত্তা দেওয়া আমাদের দায়িত্ব। আইনের অপপ্রয়োগ দৃষ্টিভঙ্গির ব্যাপার। আইন নিজ গতিতেই চলবে। কিন্তু আইন নিয়ে অপপ্রচার কাম্য নয়। সন্ত্রাস, জঙ্গিবাদ রুখতেই ডিজিটাল নিরাপত্তা আইন করা হয়েছে।

আরো পড়ুন: উন্নয়নশীল দেশের যোগ্যতা অর্জন জাতির জন্য মর্যাদাকর

প্রসঙ্গত, ১৯৭৫ সালে জাতিসংঘের স্বল্পোন্নত দেশের (এলডিসি) তালিকায় প্রথমবারের মতো অন্তর্ভুক্ত হয় বাংলাদেশ। জাতিসংঘের সামাজিক-অর্থনৈতিক বিভাগের তথ্য বলছে, স্বাধীনতার ৪৪ বছর পর ২০১৫ সালে প্রথমবারের মতো নিম্ন মধ্য আয়ের দেশের তালিকায় স্থান পায় বাংলাদেশ।

তিন বছর পর ২০১৮ সালে প্রথমবারের মতো এলডিসি থেকে উত্তরণের জন্য প্রয়োজনীয় তিনটি যোগ্যতা অর্জিত হয়। আগামী আরো তিন বছর এই যোগ্যতাগুলো ধরে রাখতে পারলে ২০২৪ সালে চূড়ান্তভাবে স্বল্পোন্নত দেশ থেকে মধ্য আয়ের দেশে উন্নীত হবে বাংলাদেশ।

এ জাতীয় আরও খবর

ডেঙ্গু রোধে জনসচেতনতা বাড়ানোর আহ্বান ডা. রফিকুল ইসলামের

হাইতিতে জাতিসংঘ মিশনে যাচ্ছে সেনাবাহিনীর ৫০ সদস্যের দল

ক্যাম্পাসে গণতন্ত্র দমনের অভিযোগ বিএনপি-ছাত্রদলের বিরুদ্ধে: ডাকসু জিএস

মালয়েশিয়ায় কর্মী নিয়োগ শুরু, অনুমোদিত এজেন্সির মাধ্যমে যাওয়ার সুযোগ

ডেঙ্গুতে এক দিনে আরও ১০ জনের মৃত্যু

বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে কমিটি গঠন স্থগিত

যুব উন্নয়নের নিয়োগ পরীক্ষায় প্রশ্নফাঁস, গ্রেপ্তার ৫

ক্রিকেটারদের ৮ লাগেজ চুরি, আটক ৪

সাজেকে অবরোধ স্থগিত, পর্যটকদের জন্য খুলল সব কেন্দ্র

শিল্পে গ্যাস সংযোগের অগ্রাধিকার ঠিক করতে কমিটি গঠন

স্থানীয় সরকার প্রতিষ্ঠানে কেনাকাটা ও দরপত্র বন্ধের নির্দেশ

গাজীপুরে পুলিশ ফাঁড়িতে হামলা, আহত ২ সদস্য