,

মালয়েশিয়ায় মহান শহীদ ও আন্তর্জাতিক মাতৃভাষা পালন

news-image

অনলাইন ডেস্ক : মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালন করেছে মালয়েশিয়াস্থ বাংলাদেশ হাইকমিশন। কোভিড- ১৯ এবং মালয়েশিয়া সরকারের বিধি- নিষেধের কারণে এ বছর ভাষা দিবসের অনুষ্ঠান স্বল্প পরিসরে এবং শুধুমাত্র হাইকমিশনের কর্মকর্তা কর্মচারীদের উপস্থিতেই অনুষ্ঠিত হয়।

আজ রবিবার রাজধানী কুয়ালালামপুরে হাইকমিশন চত্বরে সকাল সাড়ে ৮টায় শুরু হয় আনুষ্ঠানিকতা। অনুষ্ঠানের শুরুতে জাতীয় পতাকা উত্তোলন ও পতাকা অর্ধনমিত করেন হাইকমিশনার মোঃ গোলাম সারওয়ার।

হাইকমিশন চত্ত্বরে নির্মিত অস্থায়ী শহীদ মিনারের বেদীতে বাংলাদেশ হাইকমিশন এবং বিভিন্ন রাজনৈতিক, সামাজিক ও প্রবাসী সংগঠন শ্রদ্ধা নিবেদন করেন। পরে হাইকমিশনের হলরুমে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয় । আলোচনা সভায় ভাষা শহীদদের স্মরণে নিরবতা পালন এবং দেশ ও জাতির সমৃদ্ধি ও শান্তি কামনা করে বিশেষ দোয়া করা হয়।

হাইকমিশনের প্রথম সচিব ও দূতালয় প্রধান রুহুল আমিনের সঞ্চালনায় অনুষ্ঠানে রাষ্ট্রপতির বাণী পাঠ করেন বাংলাদেশ হাইকমিশনের উপ-হাইকমিশনার (মিনিস্টার) খোরশেদ আলম খস্তগীর, প্রধানমন্ত্রীর বাণী পাঠ করেন কাউন্সিলর (শ্রম) জহিরুল ইসলাম, পররাষ্ট্রমন্ত্রীর বাণী পাঠ করেন কাউন্সিলর (শ্রম ২) হেদায়েতুল ইসলাম মণ্ডল এবং পররাষ্ট্র প্রতিমন্ত্রীর বাণী পাঠ করেন কাউন্সেলর (রাজনৈতিক) তাহমিনা ইয়াসমিন।

অনুষ্ঠানে হাইকমিশনার মোঃ গোলাম সারওয়ার বলেন, ‘ভাষার জন্য সংগ্রাম ও জীবন দেয়ার ইতিহাস বিশ্বে একমাত্র বাঙালি জাতিরই আছে। এই ভাষা সংগ্রামের অর্জনেই লুকিয়ে ছিল বাংলাদেশের স্বাধীনতা, যা জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নেতৃত্বে বাঙালি অর্জন করে।’ তিনি বাংলাদেশের উন্নয়নে প্রবাসীদের অবদানের কথা কৃতজ্ঞতার সঙ্গে স্মরণ করেন।

 

এ জাতীয় আরও খবর

ডেঙ্গু রোধে জনসচেতনতা বাড়ানোর আহ্বান ডা. রফিকুল ইসলামের

হাইতিতে জাতিসংঘ মিশনে যাচ্ছে সেনাবাহিনীর ৫০ সদস্যের দল

ক্যাম্পাসে গণতন্ত্র দমনের অভিযোগ বিএনপি-ছাত্রদলের বিরুদ্ধে: ডাকসু জিএস

মালয়েশিয়ায় কর্মী নিয়োগ শুরু, অনুমোদিত এজেন্সির মাধ্যমে যাওয়ার সুযোগ

ডেঙ্গুতে এক দিনে আরও ১০ জনের মৃত্যু

বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে কমিটি গঠন স্থগিত

যুব উন্নয়নের নিয়োগ পরীক্ষায় প্রশ্নফাঁস, গ্রেপ্তার ৫

ক্রিকেটারদের ৮ লাগেজ চুরি, আটক ৪

সাজেকে অবরোধ স্থগিত, পর্যটকদের জন্য খুলল সব কেন্দ্র

শিল্পে গ্যাস সংযোগের অগ্রাধিকার ঠিক করতে কমিটি গঠন

স্থানীয় সরকার প্রতিষ্ঠানে কেনাকাটা ও দরপত্র বন্ধের নির্দেশ

গাজীপুরে পুলিশ ফাঁড়িতে হামলা, আহত ২ সদস্য