,

নেইমারের কান্না পাচ্ছে

news-image

স্পোর্টস ডেস্ক : বার্সেলোনার বিপক্ষে চ্যাম্পিয়ন্স লিগের শেষ ষোলোর প্রথম লেগের ম্যাচটি খেলা হচ্ছে না নেইমারের। আর কিছুক্ষণ পরই ন্যু ক্যাম্পে শুরু হবে যে ম্যাচ। নিজের সাবেক ক্লাবের বিপক্ষে ম্যাচটি খেলতে পারছেন না বলে যারপরনাই হতাশ ব্রাজিলিয়ান ফরোয়ার্ড নেইমার।

মঙ্গলবার বাংলাদেশ সময় রাত ২টায় শুরু হবে বার্সেলোনা-পিএসজি ম্যাচটি। চোট যে ম্যাচ থেকে ছিটকে দিয়েছে নেইমারকে। এমনকি দ্বিতীয় লেগের ম্যাচেও তার খেলা হবে কিনা সে নিয়ে আছে সংশয়।

সতীর্থরা যখন বার্সেলোনার বিপক্ষে মাঠে নামতে প্রস্তুতি নিচ্ছেন, তখন নেইমার ঠিক থাকেন কীভাবে। ২৯ বছর বয়সী তারকা টুইট করে নিজের মনের অবস্থা তুলে ধরেছেন।

নেইমার লিখেছেন, ‘ম্যাচটি সেরা তিনটি ম্যাচের একটি, যা আমি আমার ক্যারিয়ারে যে কোনো মূল্যে খেলতে চাই।’ এরপর একটি কান্নার ইমোজি দিয়ে বুঝিয়ে দিয়েছেন মনের অবস্থা।

গত বুধবার ফ্রেঞ্চ কাপের তৃতীয় রাউন্ডে কাঁ-কে পিএসজির ১-০ গোলে হারানোর ম্যাচে চোট পান নেইমার। কমপক্ষে এক মাসের জন্য ছিটকে গেছেন তিনি। তবে ফরাসি ক্লাবটি নেইমারের ইনজুরি নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছে।

১০ মার্চ নিজেদের মাঠে বার্সার বিপক্ষে দ্বিতীয় লেগের ম্যাচটি খেলবে পিএসজি। তার আগে নেইমারকে পেতে সম্ভাব্য সব চেষ্টাই করবে তারা।

এ জাতীয় আরও খবর

হামের উপসর্গে আরও ২ জনের মৃত্যু

অবৈধ অভিবাসনে ‘জিরো টলারেন্স’ নীতি সরকারের

ঘুষ নেওয়ার ভিডিও ভাইরাল, চাঁদপুরে ভূমি অফিসের কর্মচারী বরখাস্ত

সিইসির পদত্যাগের দাবিতে ভারতের সুপ্রিম কোর্ট অভিমুখে বিরোধীদের মিছিল

অবসরপ্রাপ্ত সেনা কর্মকর্তা দেবাশীষ ও গুলশান আরার ৪ দিনের রিমান্ড

ধর্ম নয়, নাগরিক হিসেবে সবার নিরাপত্তা নিশ্চিত করতে চাই: প্রধানমন্ত্রী

অর্থনীতিতে নোবেল পেলেন দুই মার্কিন অর্থনীতিবিদ

বৃহস্পতিবার-শুক্রবার সারাদেশে এলপিজি বিক্রি বন্ধ

ঢালিউড অ্যাওয়ার্ডে সেরা নায়ক শাকিব

জাতীয় পার্টির ব্যানারে আওয়ামী লীগ সংগঠিত হচ্ছে: আবু হানিফ

জনপ্রশাসন সংস্কারে ইউএনডিপির সহযোগিতা চাইলেন ইসমাইল জবিউল্লাহ

ইইউতে কর্মী পাঠানো নিয়ে মাহ্দী আমিনের সঙ্গে বৈঠক