,

ভোটকেন্দ্রের বাইরে বোমা বিস্ফোরণ-গোলাগুলি, গুলিবিদ্ধ ১

news-image

অনলাইন ডেস্ক ; নোয়াখালীর সোনাইমুড়ী পৌরসভা নির্বাচনে ভোট কেন্দ্রের বাহিরে দুই কাউন্সিলর প্রার্থীর সমর্থকদের মধ্যে বোমা বিস্ফোরণ ও গোলাগুলির ঘটনা ঘটেছে। এসময় একজন গুলিবিদ্ধসহ তিনজন আহত হয়েছেন।

রোববার বেলা ১১টার দিকে সোনাইমুড়ী পৌরসভার ৬নং ওয়ার্ডের আলোকপাড়ায় এ ঘটনা ঘটে। এ ঘটনায় গুলিবিদ্ধ একজনসহ তিনজনকে নোয়াখালী সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।

গুলিবিদ্ধ মোহন (১৮) সোনাইমুড়ী উপজেলার বাহারকুট গ্রামের আবদুল হকের ছেলে। আহতরা হলেন- আমিরাবাদ এলাকার আবুল হাসেমের ছেলে সালাউদ্দিন (২৭), উলুপাড়া এলাকার স্বপনের ছেলে মনির (২২)।

জানা গেছে, ভোট কেন্দ্রের বাহিরে দুই কাউন্সিলর প্রার্থীদের সমর্থকদের সহিংসতার এই ঘটনা ঘটে। তারা একটি ককটেল বিস্ফোরণ করে কিছু ভোটারদের ছত্রভঙ্গ করে দেয় এবং গুলিবর্ষণ করে। ওই সময় মোহন (১৮) নামে এক যুবক গুলিবিদ্ধ হয়।

নোয়াখালী পুলিশ সুপার মো.আলমগীর হোসেন বলেন, শুনেছি কেন্দ্রের বাহিরে বিচ্ছিন্ন বে ধাওয়া পাল্টা ধাওয়ার ঘটনা ঘটেছে। ধাওয়া পাল্টা ধাওয়ায় কয়েকজন আহত হয়ে নোয়াখালী সদর হাসপাতালে ভর্তি রয়েছে। তবে তিনি গুলিবিদ্ধের অভিযোগ নাকচ করে দেন।

নোয়াখালী জেনারেল হাসপাতালের মেডিকেল অফিসার (আরএমও) ডা. সৈয়দ মহিউদ্দিন আব্দুল আজিম জানান, সোনাইমুড়ীতে পৌরসভা নির্বাচনে সহিংসতায় মোহন নামে এক যুবক বাম পায়ে গুলিবিদ্ধ হয়ে বেলা সাড়ে ১১টার দিকে নোয়াখালী জেনারেল হাসপাতালে ভর্তি হয়।

এছাড়াও আরও দুজন আশঙ্কামুক্ত অবস্থায় হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

উল্লেখ্য, সোনাইমুড়ী পৌরসভাতে ৯টি কেন্দ্র, ভোটার রয়েছে ২৫ হাজার ২৩২ জন।

সূত্র : যুগান্তর

 

এ জাতীয় আরও খবর

ডেঙ্গু রোধে জনসচেতনতা বাড়ানোর আহ্বান ডা. রফিকুল ইসলামের

হাইতিতে জাতিসংঘ মিশনে যাচ্ছে সেনাবাহিনীর ৫০ সদস্যের দল

ক্যাম্পাসে গণতন্ত্র দমনের অভিযোগ বিএনপি-ছাত্রদলের বিরুদ্ধে: ডাকসু জিএস

মালয়েশিয়ায় কর্মী নিয়োগ শুরু, অনুমোদিত এজেন্সির মাধ্যমে যাওয়ার সুযোগ

ডেঙ্গুতে এক দিনে আরও ১০ জনের মৃত্যু

বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে কমিটি গঠন স্থগিত

যুব উন্নয়নের নিয়োগ পরীক্ষায় প্রশ্নফাঁস, গ্রেপ্তার ৫

ক্রিকেটারদের ৮ লাগেজ চুরি, আটক ৪

সাজেকে অবরোধ স্থগিত, পর্যটকদের জন্য খুলল সব কেন্দ্র

শিল্পে গ্যাস সংযোগের অগ্রাধিকার ঠিক করতে কমিটি গঠন

স্থানীয় সরকার প্রতিষ্ঠানে কেনাকাটা ও দরপত্র বন্ধের নির্দেশ

গাজীপুরে পুলিশ ফাঁড়িতে হামলা, আহত ২ সদস্য