,

ভারতে বাস-ট্রাক সংঘর্ষে প্রাণ গেল ১৪ জনের

news-image

আন্তর্জাতিক ডেস্ক : ভারতের অন্ধ্রপ্রদেশে রোববার সকালে বাস-ট্রাকের সংঘর্ষে ১৪ জন নিহত হয়েছে। অন্ধ্রপ্রদেশের কুরনুলের ন্যাশনাল হাইওয়েতে এই দুর্ঘটনা ঘটে।

এতে ৪ জন গুরুতর আহত হয়েছেন। চিকিৎকরা বলেছেন তাদের অবস্থাও আশঙ্কাজনক। খবর এপির।

রাজ্যের কুরনুল জেলার ভেলদুর্তি মন্ডলের মাদারপুর গ্রামের কাছে ওই দুর্ঘটনা ঘটেছে। দুর্ঘটনায় আহতদের স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়েছে।

আধার কার্ড এবং ফোন নাম্বারের ওপর ভিত্তি করে পুলিশ হতাহতদের বিস্তারিত তথ্য জানার চেষ্টা করছে।

কুরনুলের পুলিশ কর্মকর্তা জানান, দুর্ঘটনার সময় বাসে ১৮ জন যাত্রী ছিলেন। কুরনুল থেকে ২৫ কিলোমিটার দূরে রোববার ভোর ৪টার সময় ওই দুর্ঘটনা ঘটেছে।

ওই পুলিশ কর্মকর্তা জানান, মাদানাপাল্লি থেকে রাজস্থানের চিত্তর জেলার দিকে যাচ্ছিল ওই বাসটি। দুর্ঘটনার সময় বাসের ভেতরেই অনেকের মৃত্যু হয়েছে। মরদেহ বাস থেকে উদ্ধারে কাজ চালিয়ে যাচ্ছেন উদ্ধারকর্মীরা।

কী কারণে ওই দুর্ঘটনা ঘটেছে তা এখনও জানা যায়নি। দুর্ঘটনার তদন্ত চালিয়ে যাচ্ছে পুলিশ। চালক ঘুমিয়ে পড়েছিলেন কীনা বা টায়ার বিস্ফোরণ অথবা নিয়ন্ত্রণ হারিয়ে এই দুর্ঘটনা ঘটেছে কীনা তা খতিয়ে দেখা হচ্ছে।

এ জাতীয় আরও খবর

ডেঙ্গু রোধে জনসচেতনতা বাড়ানোর আহ্বান ডা. রফিকুল ইসলামের

হাইতিতে জাতিসংঘ মিশনে যাচ্ছে সেনাবাহিনীর ৫০ সদস্যের দল

ক্যাম্পাসে গণতন্ত্র দমনের অভিযোগ বিএনপি-ছাত্রদলের বিরুদ্ধে: ডাকসু জিএস

মালয়েশিয়ায় কর্মী নিয়োগ শুরু, অনুমোদিত এজেন্সির মাধ্যমে যাওয়ার সুযোগ

ডেঙ্গুতে এক দিনে আরও ১০ জনের মৃত্যু

বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে কমিটি গঠন স্থগিত

যুব উন্নয়নের নিয়োগ পরীক্ষায় প্রশ্নফাঁস, গ্রেপ্তার ৫

ক্রিকেটারদের ৮ লাগেজ চুরি, আটক ৪

সাজেকে অবরোধ স্থগিত, পর্যটকদের জন্য খুলল সব কেন্দ্র

শিল্পে গ্যাস সংযোগের অগ্রাধিকার ঠিক করতে কমিটি গঠন

স্থানীয় সরকার প্রতিষ্ঠানে কেনাকাটা ও দরপত্র বন্ধের নির্দেশ

গাজীপুরে পুলিশ ফাঁড়িতে হামলা, আহত ২ সদস্য